ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্ক : জাপানের পূর্ব উপকূলের দিকে দ্রুত ধেয়ে আসছে এক শক্তিশালী সামুদ্রিক ঘূর্ণিঝড় ‘দুজুয়ান’। এর প্রভাবে রাজধানী টোকিওসহ আশেপাশের এলাকায় শুরু হয়েছে মুষলধারে বৃষ্টি আর দমকা হাওয়া।
আবহাওয়া দপ্তর থেকে জানানো হয়েছে, যেকোনো সময় পরিস্থিতি আরও খারাপ হয়ে হঠাৎ বন্যা ও মারাত্মক ভূমিধস দেখা দিতে পারে।
শনিবার থেকেই ইজু দ্বীপপুঞ্জসহ উপকূলীয় এলাকাগুলোতে ৩০০ মিলিমিটারের বেশি বৃষ্টিপাত হয়ে গেছে। ফলে টোকিও থেকে কিছুটা দূরে অবস্থিত ওশিমা শহরে জারি করা হয়েছে সবচেয়ে কঠিন ভূমিধস সতর্কতা।
এই প্রলয়ঙ্করি ঝড়ের কারণে স্তব্ধ হয়ে পড়েছে সেখানকার সাধারণ জীবনযাত্রা। আইচি প্রশাসনিক অঞ্চলে চলা এশিয়ান গেমসের ঘোড়দৌড় প্রতিযোগিতা স্থগিত করে মঙ্গলবারে পিছিয়ে দেওয়া হয়েছে। এমনকি জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক যাওয়ার কথা ছিল প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির, ঝড়ের কারণে তার বিমান ছাড়তেও চার ঘণ্টা দেরি হচ্ছে।
আবহাওয়াবিদেরা ভয় পাচ্ছেন, ঝড়ের মেঘ এক জায়গায় থমকে গিয়ে একনাগাড়ে প্রচুর বৃষ্টি ঝরাতে পারে, যাকে বলা হয় ‘লিনিয়ার রেইন ব্যান্ড’। এমনটা হলে মুহূর্তের মধ্যেই ভেসে যেতে পারে চারপাশ। এ বছর বিশ্বজুড়ে তীব্র খরা, বৃষ্টি আর বন্যার যে তান্ডব চলছে, জাপানের এই দুর্যোগ যেন তারই আরেক রূপ।
সূত্র: রয়টার্স।
নিউজ ডেস্ক : পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক...
নিউজ ডেস্ক : বকেয়া পাওনা শোধ না করায় তুরস্কের ইস্তাম্বুল বিম...
নিউজ ডেস্ক : ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি জানিয়েছেন...
নিউজ ডেস্ক : মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার মধ্যেই হরমুজ প্রণ...
নিউজ ডেস্কঃ জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা ইউএনএইচসিআর ...

মন্তব্য (০)