ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্কঃ ইতালির স্কুলগুলোতে বোরকা ও নিকাব নিষিদ্ধ করার উদ্যোগ নিয়েছে সরকার। একই সঙ্গে শ্রেণিকক্ষে বিদেশি শিক্ষার্থীদের সংখ্যাও সীমিত করার পরিকল্পনা করা হচ্ছে। দেশটির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি এ ঘোষণা দিয়েছেন।
অন্যদিকে, যেসব বিদেশি শিক্ষার্থীর অভিভাবকদের সন্তানদের ইতালির শিক্ষা ব্যবস্থার সঙ্গে মানিয়ে নিতে গুরুতর সমস্যা হচ্ছে, তাদের জন্য ইতালীয় ভাষা শিক্ষা বাধ্যতামূলক করার পরিকল্পনা করা হয়েছে।
আগামী বছর ইতালিতে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। নির্বাচনে অভিবাসন একটি গুরুত্বপূর্ণ ইস্যু হয়ে উঠতে পারে বলে ধারণা করা হচ্ছে। এমন পরিস্থিতিতে মেলোনির নেতৃত্বাধীন সরকার এসব পদক্ষেপ নেওয়ার উদ্যোগ নিয়েছে। এর আগে, জুলাই মাসে ইতালির স্কুলগুলোতে বোরকা ব্যবহারে আরও কঠোর বিধিনিষেধ আরোপের দাবি জানিয়েছিল দেশটির আরেক ডানপন্থি রাজনৈতিক দল ন্যাশনাল ফিউচার পার্টি।
নিউজ ডেস্ক : পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক...
নিউজ ডেস্ক : বকেয়া পাওনা শোধ না করায় তুরস্কের ইস্তাম্বুল বিম...
নিউজ ডেস্ক : ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি জানিয়েছেন...
নিউজ ডেস্ক : মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার মধ্যেই হরমুজ প্রণ...
নিউজ ডেস্কঃ জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা ইউএনএইচসিআর ...

মন্তব্য (০)