ছবিঃ সংগৃহীত
স্পোর্টস ডেস্ক : নারী এশিয়া কাপের ফাইনালে মুখোমুখি ভারত-শ্রীলংকা। সংযুক্ত আরব আমিরাতের দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হচ্ছে। টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছে ভারত।
টুর্নামেন্টে দুই গ্রুপে ৪টি করে মোট ৮টি দল অংশ নেয়। এ গ্রুপ থেকে পাকিস্তান, হংকং ও থাইল্যান্ডকে টপকে ফাইনালে উঠে যায় ভারত। আর বি গ্রুপ থেকে বাংলাদেশ, আরব আমিরাত ও ইন্দোনেশিয়াকে টপকে ফাইনালে খেলছে শ্রীলংকা।
সেমিফাইনালে বাংলাদেশকে হারিয়ে ফাইনালে উঠে যায় ভারত। আর পাকিস্তানকে হারিয়ে শিরোপার লড়াইয়ে উঠে যায় শ্রীলংকা।
টুর্নামেন্টের শুরু থেকে ফাইনালের আগ পর্যন্ত ভারত ও শ্রীলংকা কোনো ম্যাচে হারেনি। অপরাজিত থেকেই শিরোপার দুয়ারে দুই দল। আজ ফাইনালে কারা জিতবে তা সময়ই বলে দেবে।
স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনাকে ১-০ গোলে হ...
নিউজ ডেস্কঃ এশিয়ান গেমসে বৈরী আবহাওয়ার কারণে পরিত্যক্ত ...
স্পোর্টস ডেস্ক : সিঙ্গাপুরের বিপক্ষে ১-০ গোলে পরাজয়ের পর বাংলাদেশ দলের প...
স্পোর্টস ডেস্ক : ‘কিং/কুইন স্লেয়ার’ এই নামটা আনু...
স্পোর্টস ডেস্ক : ফিফা আসিয়ান কাপের গ্রুপ পর্বে নিজেদের দ্বিত...

মন্তব্য (০)