• সমগ্র বাংলা

পাবনায় মাঠে জমে থাকা বর্ষার পানিতে ডুবে প্রাণ গেল ৩ শিশুর

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

পাবনা প্রতিনিধিঃ পাবনা সদর উপজেলায় মাঠে জমে থাকা বর্ষার পানিতে ডুবে তিন শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে উপজেলার চরতারাপুর ইউনিয়নের নবীন বাজার এলাকার দাশপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত শিশুরা হলো—দাশপাড়া গ্রামের শিমুল মল্লিকের মেয়ে সুমি খাতুন (৭), একই গ্রামের আশরাফুল ইসলামের ছেলে খালিদ হোসেন (৮) ও মেয়ে আফিয়া খাতুন (৬)। তারা স্থানীয় একটি কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষার্থী ছিল।

স্থানীয়রা জানান, শুক্রবার দুপুরে বাড়ির পাশের মাঠে জমে থাকা বর্ষার পানিতে গোসল করতে নামে শিশুরা। একপর্যায়ে একজন পানিতে তলিয়ে গেলে তাকে উদ্ধার করতে গিয়ে পরপর আরও দুই শিশু পানিতে ডুবে যায়। পরে স্থানীয়রা তিন শিশুকে উদ্ধার করে দ্রুত সুজানগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দিকে নিয়ে যান। তবে হাসপাতালে নেওয়ার পথেই তাদের মৃত্যু হয়।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহত শিশুদের স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে পরিবেশ।

পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

মন্তব্য (০)





image

প্রশস্তকরণসহ মেরামত হচ্ছে খানাখন্দে ভরা রাণীনগরের আবাদপুক...

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর রাণীনগরের বাণিজ্যিক রাজধানী হিস...

image

ফরিদপুরের কৈজুরীতে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুর সদর উপজেলার কৈজুরী ইউনিয়নে দিনব...

image

নাফ নদীতে গোসলে নেমে দুই শিশুর মৃত্যু

কক্সবাজার প্রতিনিধি : টেকনাফের শাহপরীরদ্বীপে নাফ নদীতে গোসল ...

image

মাদ্রিদের আগুনে নিহত আলিফের শেষ ঠিকানা কালীগঞ্জের মাটিতে

গাজীপুর প্রতিনিধি: একটি ছোট্ট বার্তা। কয়েকটি শব্দ। তারপর নীর...

image

রাতের আঁধারে দুয়ারে দুয়ারে এমপি হানজালা, হাতে তুলে দিলেন ...

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি: ‘যদি এমপ...

  • company_logo