• সমগ্র বাংলা

সাতকানিয়ায় কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত ১

  • সমগ্র বাংলা

ফাইল ছবি

সাতকানিয়া (চট্টগ্রাম)প্রতিনিধি: চট্টগ্রামের সাতকানিয়ায় কাভার্ডভ্যানের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মো. সোহাগ মিঞা (২৬) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় সুমন মিঞা নামে আরও একজন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে উপজেলার কালিয়াইশ ইউনিয়নের মৌলভীর দোকান এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সোহাগ মিঞা হবিগঞ্জ জেলার সুনেশ্বর এলাকার আক্তার হোসেনের ছেলে। আহত সুমন মিঞার পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

স্থানীয়রা জানান, সোহাগ মিঞা ও সুমন মিঞা মোটরসাইকেলে করে কেরানিহাটের দিকে যাচ্ছিলেন। পথে একটি সিএনজিচালিত অটোরিকশাকে ওভারটেক করার সময় বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ডভ্যানের সঙ্গে মোটরসাইকেলটির সংঘর্ষ হয়। এতে সোহাগ ঘটনাস্থলেই নিহত হন এবং সুমন গুরুতর আহত হন। পরে তাকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়।

দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাহ উদ্দিন চৌধুরী বলেন, খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে। প্রাথমিকভাবে জানা গেছে, সিএনজিচালিত অটোরিকশাকে ওভারটেক করার সময় কাভার্ডভ্যানের সঙ্গে সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। তিনি আরও জানান, দুর্ঘটনার পর কাভার্ডভ্যানটি ঘটনাস্থল থেকে পালিয়ে গেছে।
 

মন্তব্য (০)





image

প্রশস্তকরণসহ মেরামত হচ্ছে খানাখন্দে ভরা রাণীনগরের আবাদপুক...

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর রাণীনগরের বাণিজ্যিক রাজধানী হিস...

image

ফরিদপুরের কৈজুরীতে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুর সদর উপজেলার কৈজুরী ইউনিয়নে দিনব...

image

পাবনায় মাঠে জমে থাকা বর্ষার পানিতে ডুবে প্রাণ গেল ৩ শিশুর

পাবনা প্রতিনিধিঃ পাবনা সদর উপজেলায় মাঠে জমে থাকা বর্ষার পানি...

image

নাফ নদীতে গোসলে নেমে দুই শিশুর মৃত্যু

কক্সবাজার প্রতিনিধি : টেকনাফের শাহপরীরদ্বীপে নাফ নদীতে গোসল ...

image

মাদ্রিদের আগুনে নিহত আলিফের শেষ ঠিকানা কালীগঞ্জের মাটিতে

গাজীপুর প্রতিনিধি: একটি ছোট্ট বার্তা। কয়েকটি শব্দ। তারপর নীর...

  • company_logo