• সমগ্র বাংলা

গাছের ডালে দর্শক দেখে গ্যালারির আশ্বাস প্রতিমন্ত্রীর

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

বগুড়া প্রতিনিধি : বগুড়ায় জেলা প্রশাসক গোল্ডকাপ টুর্ণামেন্টে প্রথমবার খেলতে নেমেই শিরোপা জিতেছে বগুড়া সিটি কর্পোরেশন দল। ফাইনালে টাইব্রেকারের রোমাঞ্চে ৫-৪ গোলে বগুড়া সদর উপজেলাকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে দলটি। তবে মাঠের উত্তেজনাকেও ছাপিয়ে গেছে দর্শকদের উন্মাদনা। গ্যালারিতে জায়গা না পেয়ে কেউ উঠেছেন গাছের ডালে, কেউ ভবনের ছাদে, আবার কেউ চড়েছেন পরিত্যক্ত ফ্লাডলাইটের টাওয়ারে। ঝুঁকি নিয়েই হাজারো দর্শকের এমন খেলা দেখার দৃশ্য নজর কেড়েছে সবার।

বুধবার (৯ সেপ্টেম্বর) বিকেলে শহীদ চান্দু স্টেডিয়ামসংলগ্ন ফুটবল মাঠে অনুষ্ঠিত ফাইনাল দেখতে মাঠের চারপাশে ভিড় করেন হাজারো দর্শক। তাদের এমন ঝুঁকি নিয়ে খেলা দেখার দৃশ্য দেখে মাঠের চারপাশে দ্রুত গ্যালারি নির্মাণের আশ্বাস দিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।

নির্ধারিত সময়ের খেলায় কোনো দলই গোল করতে পারেনি। ফলে ম্যাচের নিষ্পত্তি হয় টাইব্রেকারে। প্রথম চার শটে দুই দলই চারটি করে গোল করলে ম্যাচ গড়ায় সাডেন ডেথে। শেষ পর্যন্ত বগুড়া সিটি কর্পোরেশনের গোলরক্ষক আব্দুল হাকিম প্রতিপক্ষের শট ঠেকিয়ে দেন। তাতেই নিশ্চিত হয় সিটির শিরোপা। দুর্দান্ত গোলকিপিংয়ের জন্য ম্যাচসেরার পুরস্কারও পান আব্দুল হাকিম। চ্যাম্পিয়ন বগুড়া সিটি কর্পোরেশন পায় নগদ ৩ লাখ টাকা ও ট্রফি। আর রানার্সআপ বগুড়া সদর উপজেলা দলের হাতে তুলে দেওয়া হয় নগদ দেড় লাখ টাকা ও ট্রফি।

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বলেন, দর্শকরা যেভাবে কষ্ট করে দাঁড়িয়ে এবং গাছের ডালে উঠে খেলা দেখছেন, তা চোখে পড়ার মতো। আমি আশ্বস্ত করতে চাই, খুব শিগগিরই এই মাঠের চারপাশে গ্যালারি নির্মাণ করা হবে।” তিনি আরও বলেন, বগুড়ায় আরাফাত রহমান প্যারা স্পোর্টস ভিলেজ নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এর আগে বিশেষ অতিথির বক্তব্যে বগুড়া-৬ আসনের সংসদ সদস্য রেজাউল করিম বাদশা মাঠে দর্শকদের বসার সুব্যবস্থা না থাকার বিষয়টি তুলে ধরে ক্রীড়া প্রতিমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন।

জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থার যৌথ আয়োজনে ১৩টি উপজেলা ও সিটি কর্পোরেশন দল নিয়ে এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। শুরু থেকেই টুর্নামেন্ট ঘিরে দর্শকদের মধ্যে ছিল ব্যাপক আগ্রহ। ফাইনালের দিন মাঠের চারপাশে দর্শকের ঢল নামে। একপর্যায়ে মাঠের আশপাশে তিল ধারণের জায়গা ছিল না। ফলে অনেকে জীবনের ঝুঁকি নিয়ে উঁচু ভবনের ছাদ, গাছের ডাল ও পরিত্যক্ত ফ্লাডলাইটের টাওয়ারে উঠে খেলা দেখেন। স্থান সংকুলান না হওয়ায় কেউ কেউ আবার বাসা থেকে কাঠের টুল নিয়ে এসে মাঠের পাশে বসে খেলা উপভোগ করেন। দর্শকদের এই দুর্ভোগই শেষ পর্যন্ত মাঠে স্থায়ী গ্যালারি নির্মাণের দাবিকে সামনে নিয়ে আসে।

জেলা প্রশাসক তৌফিকুর রহমানের সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগীয় কমিশনার মো. ইউসুফ আলী, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সুরাইয়া জেরিন রনি, বগুড়া সিটি কর্পোরেশনের প্রশাসক এম আর ইসলাম স্বাধীন এবং পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ পিপিএমসহ প্রশাসন ও ক্রীড়া অঙ্গনের কর্মকর্তারা।

মন্তব্য (০)





image

যশোরের শার্শা সীমান্তে ২৬ পিস স্বর্ণেরবারসহ পাচারকারী আটক

১

বেনাপোল প্রতিনিধি: যশোরের শার্শা উপজেলার রুদ্রপুর সীমান্ত থে...

image

বাকৃবিতে ইয়াবাসহ চারজন আটক

২

বাকৃবি প্রতিনিধি: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) কৃষ...

image

স্বামীর ওপর অভিমান: সন্তানকে গলায় ফাঁস দিয়ে ভিডিও ফাঁদ,...

৩

ফরিদপুর প্রতিনিধি: মালদ্বীপপ্রবাসী স্বামীর ওপর অভিমান করে নি...

image

বগুড়ায় স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ভিপি শাহীনসহ ৪ নেতা গ্রে...

৪

বগুড়া প্রতিনিধি : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র ...

image

অভিযানের পরও থামছে না ড্রেজারে মাটি কাটা, ঝুঁকিতে হেমায়েত...

৫

‎পাবনা প্রতিনিধি : পাবনা সদর উপজেলার হেমায়েতপুর ইউনিয়নের...

  • company_logo