• লিড নিউজ
  • জাতীয়

জাতীয় পরিচয়পত্রে ব্যক্তির ছবি থাকা বাধ্যতামূলক: হাইকোর্ট

  • Lead News
  • জাতীয়

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ জাতীয় পরিচয়পত্রে ব্যক্তির ছবি থাকা বাধ্যতামূলক বলে রায় দিয়েছেন হাইকোর্ট। ছবি ছাড়া বায়োমেট্রিক ফিচার ব্যবহার করে জাতীয় পরিচয়পত্র তৈরির বিষয়ে জারি করা রুল খারিজ করে দিয়েছেন আদালত।
‎
‎আজ বুধবার (৯ সেপ্টেম্বর) বিচারপতি মো. ইকবাল কবির ও বিচারপতি এস এম সাইফুল ইসলামের হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন। ফলে বিদ্যমান আইন অনুযায়ী ছবি সংবলিত জাতীয় পরিচয়পত্রই করতে হবে।
‎
‎আদালত সূত্রে জানা যায়, ইসলামী শরিয়াহ অনুযায়ী পর্দা করেন জানিয়ে ২০২২ সালে রাজধানীর শাহজাহানপুরের শান্তিবাগের বাসিন্দা সুমাইয়া আহমাদ মুনা রিটটি করেন। রিটে তিনি উল্লেখ করেন, ইসলাম ধর্মের বিধান অনুযায়ী নারীদের ছবি তোলা নিষেধ। এ কারণে ছবি ছাড়া জাতীয় পরিচয়পত্র দেয়ার দাবি জানান তিনি।
‎
‎রিটের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট একটি রুল জারি করেন। ওই রুলের ওপর শুনানি শেষে বুধবার তা খারিজ করে দেন আদালত।
‎
‎নির্বাচন কমিশনের আইনজীবী জানান, ছবি ছাড়া জাতীয় পরিচয়পত্র ইস্যুর কোনো বিধান আইনে নেই। তাই হাইকোর্ট রুল খারিজ করে বিদ্যমান আইনের বিধানই বহাল রেখেছেন।

মন্তব্য (০)





image

‎ক্যালিফোর্নিয়ায় গুগলের সদর দপ্তর পরিদর্শন বাংলাদেশ প্রতি...

১

‎নিউজ ডেস্কঃ যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার মাউন্টেন ভিউ...

image

‎উদ্দেশ্যমূলকভাবে বিএনপিকে চাঁদাবাজ বললে বিচার করবে জনগণ:...

২

‎নিউজ ডেস্কঃ উদ্দেশ্যমূলকভাবে বিএনপিকে চাঁদাবাজ বললে জনগ...

image

নুসরাত হত্যা: মৃত্যুদণ্ডপ্রাপ্ত প্রধান আসামিসহ ৪ জনের আপিল

৩

নিউজ ডেস্কঃ ফেনীর সোনাগাজীর নুসরাত হত্যা মামলায় হাইকোর্টে মৃ...

image

‎উচ্ছেদ অভিযান ঘিরে সহিংসতা পরিকল্পিত, জড়িতদের বিরুদ্ধে দ...

৪

‎নিউজ ডেস্কঃ রাজধানীর মিরপুর–১০ নম্বর গোল চত্বর এল...

image

‎মিরপুর-১০-এ ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অ...

৫

‎নিউজ ডেস্কঃ রাজধানীর মিরপুর–১০ নম্বর গোল চত্বর এল...

  • company_logo