ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্কঃ ঢাকা-দিল্লি সম্পর্কের মধ্যে নানা চ্যালেঞ্জ থাকলেও দুই দেশের প্রধানমন্ত্রীর মধ্যে বৈঠক হলে এসব সমস্যার সমাধান সম্ভব বলে মন্তব্য করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।
বুধবার (৩০ সেপ্টেম্বর) সকালে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আযম খানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
ভারতীয় হাইকমিশনার বলেন, সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে দুই দেশের স্বার্থসংশ্লিষ্ট নানা বিষয় রয়েছে। সময়সূচি চূড়ান্ত না হলেও প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর অনুষ্ঠিত হবে।
তিনি আরও বলেন, কোন কিছু নিয়েই তাড়াহুড়োর প্রয়োজন নেই। এছাড়া, দুই দেশের জনগণ সম্পর্কের নতুন ও ইতিবাচক অধ্যায় দেখতে চায় বলেও মন্তব্য করেন ভারতীয় হাইকমিশনার।
এসময়, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে আলোচনা করা হয়নি। ধন্যবাদ জ্ঞাপন আর উভয় দেশ মিলে একসাথে কাজ করার বিষয়ে কথা হয়েছে।
নিউজ ডেস্কঃ আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির সুযোগ কাউকে দেওয়া হব...
নিউজ ডেস্কঃ অক্টোবর ও নভেম্বর মাসে দেশে তরলীকৃত প্রাকৃত...
নিউজ ডেস্কঃ বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে তথ্য ...
নিউজ ডেস্কঃ ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) থেকে ...
নিউজ ডেস্কঃ বঙ্গোপসাগরের অফশোর জ্বালানি সম্পদের সম্ভাবনা কাজ...

মন্তব্য (০)