• সমগ্র বাংলা

চন্দনাইশে হুইল চেয়ার, পোশাক ও শিক্ষা উপকরণ বিতরণ

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

চট্টগ্রাম প্রতিনিধি : প্রযুক্তি ও মমতায় কল্যাণ ও সমতায় আস্থা আজ সমাজ সেবায় এই প্রতিপদ্যকে ধারণ করে জনগণের সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে করে যাচ্ছে সমাজ সেবা  অধিদপ্তর।

তারই আলোকে ৭ সেপ্টেম্বর বেলা ১১টায়  চন্দনাইশ উপজেলা মিলনায়তনে উপজেলা সমাজ সেবার উদ্যোগে বন্যাদুর্গত শিশুদের মাঝে কিটস্,প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে হুইল চেয়ার এবং এতিম শিশুদের মাঝে পোশাক ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, চট্টগ্রাম বিভাগীয় সমাজ সেবা পরিচালক মোহাম্মদ শহিদুল ইসলাম,বিশেষ অতিথি ছিলেন, জেলা সমাজ সেবা  উপ পরিচালক মোহাম্মদ উমর ফারুক, সহকারী পরিচালক মোহাম্মদ ওয়াহিদুল আলম।

উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আবদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে  স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা সমাজ সেবা অফিসার রাসেল চৌধুরী, অন্যানের মধ্যে বক্তব্য রাখেন, মৌলানা আনোয়ার হোসাইন। পরে বন্যাদুর্গত ৪০জন শিশুদের মাঝে কিটস্,৯০জন এতিম শিশুদের মাঝে পোশাক ও শিক্ষা উপকরণ, ও ৫জন প্রতিবন্ধী ব্যক্তির মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়।

এসময় অনুষ্ঠানে চন্দনাইশ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা মোহাম্মদ মোজাহেরুল কাদের সহ মিডিয়া কর্মী ছাড়া ও বিভিন্ন পেশার ব্যক্তি বর্গ উপস্থিত ছিলেন। 

মন্তব্য (০)





image

পাবনায় মিছিলের প্রস্তুতিকালে উপজেলা আ.লীগের সভাপতিসহ আটক ১৫

১

পাবনা প্রতিনিধিঃ পাবনা শহরের মধ্যে নাশকতা ও মিছিলের প্রস্তুত...

image

যশোরের শার্শা সীমান্তে ২৬ পিস স্বর্ণেরবারসহ পাচারকারী আটক

২

বেনাপোল প্রতিনিধি: যশোরের শার্শা উপজেলার রুদ্রপুর সীমান্ত থে...

image

বাকৃবিতে ইয়াবাসহ চারজন আটক

৩

বাকৃবি প্রতিনিধি: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) কৃষ...

image

স্বামীর ওপর অভিমান: সন্তানকে গলায় ফাঁস দিয়ে ভিডিও ফাঁদ,...

৪

ফরিদপুর প্রতিনিধি: মালদ্বীপপ্রবাসী স্বামীর ওপর অভিমান করে নি...

image

বগুড়ায় স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ভিপি শাহীনসহ ৪ নেতা গ্রে...

৫

বগুড়া প্রতিনিধি : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র ...

  • company_logo