• সমগ্র বাংলা

জসিম উদ্দিনের মামলা প্রত্যাহারের দাবিতে পুরানগড়ে মানববন্ধন

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: সাতকানিয়ার পুরানগড় ইউনিয়ন বিএনপির নেতা জসিম উদ্দিনের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৭ সেপ্টেম্বর) সকাল ১১টায় পুরানগড় নতুনহাট এলাকায় পুরানগড় ইউনিয়নের সর্বস্তরের জনসাধারণের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, জসিম উদ্দিন বিগত সরকারের সময়ে রাজনৈতিক রোষানলের শিকার হয়ে একাধিকবার কারা নির্যাতনের শিকার হয়েছেন। বর্তমানে তার বিরুদ্ধে দায়ের করা মামলাকে তারা মিথ্যা ও হয়রানিমূলক দাবি করে দ্রুত মামলা প্রত্যাহারের আহ্বান জানান।

বক্তারা আরও বলেন, রাজনৈতিক প্রতিহিংসার কারণে কোনো নিরপরাধ ব্যক্তিকে হয়রানি করা উচিত নয়। তারা জসিম উদ্দিনের বিরুদ্ধে দায়ের করা মামলা সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রত্যাহার এবং তাকে হয়রানি থেকে মুক্ত করার দাবি জানান।

মানববন্ধনে বক্তব্য দেন মো. কামরুল হাসান রিয়াদ, সাবেক সাধারণ সম্পাদক, পুরানগড় ইউনিয়ন ছাত্রদল; মো. ইদ্রিছ আযাদ, আহ্বায়ক পদপ্রার্থী, উত্তর সাতকানিয়া সাংগঠনিক উপজেলা ছাত্রদল; মঈনুল ইসলাম, সাবেক সিনিয়র সহ-সভাপতি, পুরানগড় ইউনিয়ন ছাত্রদল; রহিমা আক্তার, জসিম উদ্দিনের স্ত্রী এবং বেবি আক্তার, মহিলা নেত্রী, পুরানগড় ইউনিয়ন বিএনপি।

এ সময় বক্তারা জসিম উদ্দিনের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের পাশাপাশি রাজনৈতিক হয়রানি বন্ধের দাবি জানান। মানববন্ধনে পুরানগড় ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

মন্তব্য (০)





image

যশোরের শার্শা সীমান্তে ২৬ পিস স্বর্ণেরবারসহ পাচারকারী আটক

১

বেনাপোল প্রতিনিধি: যশোরের শার্শা উপজেলার রুদ্রপুর সীমান্ত থে...

image

বাকৃবিতে ইয়াবাসহ চারজন আটক

২

বাকৃবি প্রতিনিধি: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) কৃষ...

image

স্বামীর ওপর অভিমান: সন্তানকে গলায় ফাঁস দিয়ে ভিডিও ফাঁদ,...

৩

ফরিদপুর প্রতিনিধি: মালদ্বীপপ্রবাসী স্বামীর ওপর অভিমান করে নি...

image

বগুড়ায় স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ভিপি শাহীনসহ ৪ নেতা গ্রে...

৪

বগুড়া প্রতিনিধি : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র ...

image

অভিযানের পরও থামছে না ড্রেজারে মাটি কাটা, ঝুঁকিতে হেমায়েত...

৫

‎পাবনা প্রতিনিধি : পাবনা সদর উপজেলার হেমায়েতপুর ইউনিয়নের...

  • company_logo