• লিড নিউজ
  • জাতীয়

‎ভোটারের এনআইডি ও মোবাইল নম্বর নিতে পারবেন না প্রার্থীরা: ইসি

  • Lead News
  • জাতীয়

প্রতীকী ছবি

নিউজ ডেস্কঃ স্থানীয় সরকার নির্বাচনে ভোটারকে প্রভাবিত করার উদ্দেশ্যে কোনো প্রার্থী বা তার পক্ষে কেউ ব্যক্তিগত জাতীয় পরিচয়পত্র বা এনআইডি নম্বর সংগ্রহ করতে পারবেন না। একইসঙ্গে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসেস বা এমএফএসে লেনদেনের জন্য ভোটার কিংবা তার পরিবারের সদস্যদের মোবাইল নম্বরও সংগ্রহ করা নিষিদ্ধ করা হয়েছে। নির্বাচনী আচরণবিধিতে এ ধরনের কর্মকাণ্ডের ওপর স্পষ্ট নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
‎
‎রোববার (৬ সেপ্টেম্বর) রাতে স্থানীয় সরকার নির্বাচন-ইউনিয়ন পরিষদ, পৌরসভা, উপজেলা পরিষদ, জেলা পরিষদ এর নির্বাচনী আচরণ বিধির গেজেটে এই বিধান জারি করে নির্বাচন কমিশন। এর আগে সিটি করপোরেশন নির্বাচনের ক্ষেত্রেও একই বিধান জারি করা হয়েছে।
‎
‎এনআইডি ও মোবাইল নম্বর সংগ্রহে নিষেধাজ্ঞা
‎নির্বাচনী আচরণবিধির সংশ্লিষ্ট ধারায় বলা হয়েছে, কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থীর পক্ষে বা বিপক্ষে ভোটারদের প্রভাবিত করার উদ্দেশ্যে কেউ কোনো ধরনের বলপ্রয়োগ বা অর্থ ব্যয় করতে পারবেন না।
‎
‎একইসঙ্গে ভোটার বা তার পরিবারের সদস্যদের ব্যক্তিগত এনআইডি নম্বর সংগ্রহ করা যাবে না। এমএফএসে লেনদেনের উদ্দেশ্যেও ভোটার কিংবা তার পরিবারের সদস্যদের মোবাইল নম্বর সংগ্রহের ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। ফলে ভোটারকে প্রভাবিত করার জন্য অর্থের ব্যবহার কিংবা ব্যক্তিগত তথ্য সংগ্রহ করে আর্থিক লেনদেনের ব্যবস্থা করার সুযোগ থাকছে না। বিধানটিতে ভোটারের পাশাপাশি তার পরিবারের সদস্যদের তথ্য সংগ্রহের বিষয়টিও অন্তর্ভুক্ত করা হয়েছে।
‎
‎ধর্মীয় ও সরকারি প্রতিষ্ঠানে প্রচারণা নয়
‎
‎আচরণবিধিতে মসজিদ, মন্দির, ক্যায়াং, প্যাগোডা, গির্জা বা অন্য কোনো ধর্মীয় উপাসনালয়ে নির্বাচনী প্রচারণা চালানো নিষিদ্ধ করা হয়েছে। একইভাবে কোনো সরকারি অফিস বা শিক্ষা প্রতিষ্ঠানে কোনো ধরনের নির্বাচনী প্রচারণা চালানো যাবে না।
‎
‎তবে শিক্ষা কার্যক্রমে কোনো ধরনের বিঘ্ন সৃষ্টি না করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন সাপেক্ষে শিক্ষা প্রতিষ্ঠানের মাঠ ব্যবহার করা যাবে।
‎
‎নাগরিকের সম্পত্তির ক্ষতি করা যাবে না
‎নির্বাচন উপলক্ষ্যে কোনো নাগরিকের জমি, ভবন বা অন্য কোনো স্থাবর কিংবা অস্থাবর সম্পত্তির ক্ষতিসাধন করা যাবে না। অনভিপ্রেত গোলযোগ বা উচ্ছৃঙ্খল আচরণের মাধ্যমে কারও শান্তি বিনষ্ট করার ওপরও নিষেধাজ্ঞা রয়েছে।
‎
‎ভোটারকে প্রভাবিত করতে বলপ্রয়োগ ও অর্থ ব্যয় নিষিদ্ধ
‎
‎কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থীর পক্ষে বা বিপক্ষে ভোটারদের প্রভাবিত করার উদ্দেশ্যে বলপ্রয়োগ কিংবা অর্থ ব্যয় করা যাবে না। অর্থাৎ ভোট আদায়ের জন্য সরাসরি অর্থের ব্যবহার যেমন নিষিদ্ধ, তেমনি ভয়ভীতি বা শক্তি প্রয়োগের মাধ্যমেও ভোটারকে প্রভাবিত করা যাবে না।
‎
‎ভোটকেন্দ্রে অস্ত্র ও বিস্ফোরক নিষিদ্ধ
‎কমিশনের অনুমোদিত ব্যক্তি ছাড়া অন্য কেউ ভোটকেন্দ্রের নির্ধারিত সীমানার মধ্যে বিস্ফোরক, বিস্ফোরক দ্রব্য, অস্ত্র ও গোলাবারুদ বহন করতে পারবেন না। এ ক্ষেত্রে প্রচলিত বিস্ফোরক ও অস্ত্রসংক্রান্ত আইনে সংজ্ঞায়িত সামগ্রী নিষেধাজ্ঞার আওতায় থাকবে।
‎
‎মাইক ব্যবহারে সময় ও শব্দসীমা
‎
‎ইউনিয়ন পরিষদ, পৌরসভা ও সিটি করপোরেশন প্রতিটি ওয়ার্ডে একটি মাইক ব্যবহারের কথা বলা হয়েছে। জেলা পরিষদ নির্বাচনে কোনো সংখ্যা নির্দিষ্ট করা হয়নি। আর উপজেলা নির্বাচনের ক্ষেত্রে উপজেলার অধীন একটি ইউনিয়ন বা পৌরসভায় একই সময়ে পথসভা বা নির্বাচনী প্রচারণার কাজে কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী বা তার পক্ষে অন্য কোনো ব্যক্তি, সংস্থা বা প্রতিষ্ঠান একটির বেশি মাইক বা শব্দের মাত্রা বর্ধনকারী যন্ত্র ব্যবহার করতে পারবেন না।
‎
‎নির্বাচনী এলাকায় দুপুর ১২টার আগে এবং সূর্যাস্তের পর মাইক বা শব্দের মাত্রা বর্ধনকারী যন্ত্র ব্যবহার করে প্রচারণা চালানো যাবে না। প্রচারে ব্যবহৃত মাইক বা শব্দ বর্ধনকারী যন্ত্রের শব্দের মাত্রাও ৬০ ডেসিবেলের বেশি হতে পারবে না।
‎
‎সরকারি কর্মকর্তা ও গুরুত্বপূর্ণ ব্যক্তিদের প্রচারে নিষেধাজ্ঞা
‎
‎নির্বাচনপূর্ব সময়ে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি এবং সরকারি বা সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের কর্মকর্তা ও কর্মচারীরা নির্বাচনী এলাকায় প্রচারণা বা নির্বাচনী কার্যক্রমে অংশ নিতে পারবেন না। আচরণবিধিতে তাদের নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণের ওপর সরাসরি নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।
‎
‎সেপ্টেম্বরেরই ইউপি নির্বাচনের তফসিল দিয়ে নভেম্বরে ভোট করা লক্ষ্য নিয়ে এগোচ্ছে ইসি। এক্ষেত্রে অন্য স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোতে পর্যায়ক্রমে ভোট করা হবে।

মন্তব্য (০)





image

‎দেশে বিনিয়োগ বৃদ্ধি ও রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের প্রতি ...

১

নিউজ ডেস্কঃ বাংলাদেশে বিনিয়োগ বৃদ্ধি এবং রোহিঙ্গাদের নিরাপদ,...

image

‎ক্যালিফোর্নিয়ায় গুগলের সদর দপ্তর পরিদর্শন বাংলাদেশ প্রতি...

২

‎নিউজ ডেস্কঃ যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার মাউন্টেন ভিউ...

image

‎উদ্দেশ্যমূলকভাবে বিএনপিকে চাঁদাবাজ বললে বিচার করবে জনগণ:...

৩

‎নিউজ ডেস্কঃ উদ্দেশ্যমূলকভাবে বিএনপিকে চাঁদাবাজ বললে জনগ...

image

নুসরাত হত্যা: মৃত্যুদণ্ডপ্রাপ্ত প্রধান আসামিসহ ৪ জনের আপিল

৪

নিউজ ডেস্কঃ ফেনীর সোনাগাজীর নুসরাত হত্যা মামলায় হাইকোর্টে মৃ...

image

‎উচ্ছেদ অভিযান ঘিরে সহিংসতা পরিকল্পিত, জড়িতদের বিরুদ্ধে দ...

৫

‎নিউজ ডেস্কঃ রাজধানীর মিরপুর–১০ নম্বর গোল চত্বর এল...

  • company_logo