• সমগ্র বাংলা

নড়াইলে বিনামূল্যে ২৪৫ জনের চক্ষু পরীক্ষা নড়াইলের পিরোলীতে বিনামূল্যে চক্ষুক্যাম্প অনুষ্ঠিত

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

‎নড়াইল প্রতিনিধি : নড়াইলের কালিয়া উপজেলার পিরোলী গ্রামে ২৪৫ জনকে বিনামূল্যে চক্ষু পরীক্ষা করা হয়েছে। শনিবার (৫ সেপ্টেম্বর) সকাল থেকে বিকেল পর্যন্ত চোখের ছানি পরীক্ষা করা হয়। এর মধ্যে বাছাইকৃত ৪৫ জন রোগীর ‘ছানি অপারেশন’ করে চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে।
 
খানকাহ্ পাড়া সবুজ সংঘের আয়োজনে এবং যশোরের আদ্-দ্বীন সখিনা মেডিকেল কলেজ হাসপাতালের সহযোগিতায় বিনামূল্যের এ চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন-খানকাহ্ পাড়া সবুজ সংঘের উপদেষ্টা হাবিবুল আলম বীর প্রতীক কলেজের সহকারী অধ্যাপক মাহমুদুল হক আবু জাফর, সবুজ সংঘের সাধারণ সম্পাদক তানভীর হাসান বাপ্পি, আদ্-দ্বীন চক্ষু হাসপাতালের মেডিকেল অফিসার ডা. প্রশান্ত পোদ্দার, কালিয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি গোলাম মোর্শেদ শেখ, চক্ষু হাসপাতালের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ও কাউন্সিলর দেলোয়ার হোসেন, সবুজ সংঘের অর্থ বিষয়ক সম্পাদক শাহ্ মোহাম্মদ এনায়েত কবির কাজল, আলফাজ শেখ, বাদশাহ শেখ, আদনান খানসহ অনেকে।

চক্ষুরোগী ইমরান শেখ ও নাদিরা বেগম বলেন, আমাদের এলাকার তরুণ ও যুবসমাজের এই (চোখ পরীক্ষা) আয়োজনে অনেক খুশি হয়েছি। ঘরের কাছে টাকা-পয়সা ছাড়া চোখ দেখাতে পেরে ভালো লাগছে।
 
খানকাহ্ পাড়া সবুজ সংঘের সাধারণ সম্পাদক তানভীর হাসান বাপ্পি বলেন, পিরোলী ইউনিয়নসহ আশেপাশের বিভিন্ন গ্রাম থেকে ২৪৫জন চক্ষু পরীক্ষার জন্য এসেছেন। এবারের আয়োজনে বয়স্কদের চোখের সমস্যা দেখা হয়েছে। পরবর্তীতে শিশু-কিশোর, যুবক ও ছাত্রছাত্রীদের চোখের পরীক্ষা করা হবে। তাদের বিনামূল্যে চোখের চিকিৎসা দেওয়া হবে। এছাড়া শিক্ষার্থীদের বিনামূল্যে চশমা দেওয়া হবে।

পিরোলী গ্রামের সন্তান কালিয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি গোলাম মোরশেদ শেখ বলেন, খানকাহ্ পাড়া সবুজ সংঘের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা নিঃসন্দেহে প্রশংসনীয় উদ্যোগ। ভবিষ্যতেও যেন স্বেচ্ছাসেবী সংগঠনটি তাদের এ ধরণের কার্যক্রম অব্যাহত রাখে। ####

মন্তব্য (০)





image

যশোরের শার্শা সীমান্তে ২৬ পিস স্বর্ণেরবারসহ পাচারকারী আটক

১

বেনাপোল প্রতিনিধি: যশোরের শার্শা উপজেলার রুদ্রপুর সীমান্ত থে...

image

বাকৃবিতে ইয়াবাসহ চারজন আটক

২

বাকৃবি প্রতিনিধি: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) কৃষ...

image

স্বামীর ওপর অভিমান: সন্তানকে গলায় ফাঁস দিয়ে ভিডিও ফাঁদ,...

৩

ফরিদপুর প্রতিনিধি: মালদ্বীপপ্রবাসী স্বামীর ওপর অভিমান করে নি...

image

বগুড়ায় স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ভিপি শাহীনসহ ৪ নেতা গ্রে...

৪

বগুড়া প্রতিনিধি : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র ...

image

অভিযানের পরও থামছে না ড্রেজারে মাটি কাটা, ঝুঁকিতে হেমায়েত...

৫

‎পাবনা প্রতিনিধি : পাবনা সদর উপজেলার হেমায়েতপুর ইউনিয়নের...

  • company_logo