ফাইল ছবি
নিউজ ডেস্কঃ স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, রোহিঙ্গা ইস্যুতে রাজনৈতিক সদিচ্ছা, জাতীয় সমন্বয় এবং আন্তর্জাতিক সমর্থনের মাধ্যমে পুনরায় একটি সফল প্রত্যাবাসনের জন্য প্রস্তুত বাংলাদেশ।
আজ রোববার (৬ সেপ্টেম্বর) রাজধানীর ইস্কাটনে আয়োজিত রোহিঙ্গা সংকট বিষয়ক সেমিনারে দেয়া বক্তব্যে এ কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আনঅফিশিয়ালি রোহিঙ্গা সংখ্যা পনেরো লাখেরও বেশি। প্রত্যাবাসনই রোহিঙ্গা সংকটের একমাত্র সমাধান। এক্ষেত্রে রাজনৈতিক সমাধান সবচেয়ে গুরুত্বপূর্ণ।’
এছাড়া রোহিঙ্গাদের পাশাপাশি ওই স্থানের বাংলাদেশিদেরও প্রটেক্ট করার সময় এসেছে বলেও মন্তব্য করেন তিনি।
এ সেমিনারে আশ্রিত রোহিঙ্গাদের মর্যাদাপুর্ণভাবে তাদের দেশে ফেরত পাঠাতে আন্তর্জাতিক সংস্থা, জাতিসংঘ ও প্রভাবশালী দেশগুলোর সহযোগিতা আহ্বান করেন স্বরাষ্ট্রমন্ত্রী।
নিউজ ডেস্ক : রাজধানীর ক্যান্টনমেন্ট থানার ইসিবি চত্বর এলাকার...
নিউজ ডেস্কঃ বাংলাদেশে বিনিয়োগ বৃদ্ধি এবং রোহিঙ্গাদের নিরাপদ,...
নিউজ ডেস্কঃ যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার মাউন্টেন ভিউ...
নিউজ ডেস্কঃ উদ্দেশ্যমূলকভাবে বিএনপিকে চাঁদাবাজ বললে জনগ...
নিউজ ডেস্কঃ ফেনীর সোনাগাজীর নুসরাত হত্যা মামলায় হাইকোর্টে মৃ...

মন্তব্য (০)