• জাতীয়

ঠাকুরগাঁওয়ের পথে রাষ্ট্রপতি মির্জা ফখরুল

  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ দুদিনের সফরে নিজ জেলা ঠাকুরগাঁওয়ের উদ্দেশে রওয়ানা হয়েছেন দেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটি তার প্রথম ঠাকুরগাঁও সফর।

‎রোববার (৬ সেপ্টেম্বর) বেলা সোয়া ১১টার দিকে হেলিকপ্টারে ঠাকুরগাঁওয়ের উদ্দেশে রওয়ানা দেন তিনি। বঙ্গভবন প্রেস উইং বিষয়টি নিশ্চিত করেছে।

‎
‎সফরসূচি অনুযায়ী, ঠাকুরগাঁও শহীদ মোহাম্মদ আলী স্টেডিয়াম মাঠে হেলিকপ্টারে অবতরণের পর জেলা সার্কিট হাউসে যাবেন রাষ্ট্রপতি। সেখানে তাকে গার্ড অব অনার দেওয়া হবে। দুদিনের সফর শেষে আগামী ৭ সেপ্টেম্বর তার ঢাকায় ফেরার কথা রয়েছে।
‎
‎এদিকে রাষ্ট্রপতির আগমনকে কেন্দ্র করে ঠাকুরগাঁওয়ের নিরাপত্তাব্যবস্থা ব্যাপক জোরদার করা হয়েছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে পুরো জেলায় তিন স্তরের নিরাপত্তা বেষ্টনী গড়ে তোলা হয়েছে। গুরুত্বপূর্ণ স্থান ও রাষ্ট্রপতির চলাচলের পথে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে।
‎
‎উল্লেখ্য, চলতি বছরের ২১ আগস্ট রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মন্তব্য (০)





image

নিউগিনি প্রপার্টিজে হামলা: সাবেক মেজর জেনারেল মহিউদ্দিন গ...

১

নিউজ ডেস্ক : রাজধানীর ক্যান্টনমেন্ট থানার ইসিবি চত্বর এলাকার...

image

‎দেশে বিনিয়োগ বৃদ্ধি ও রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের প্রতি ...

২

নিউজ ডেস্কঃ বাংলাদেশে বিনিয়োগ বৃদ্ধি এবং রোহিঙ্গাদের নিরাপদ,...

image

‎ক্যালিফোর্নিয়ায় গুগলের সদর দপ্তর পরিদর্শন বাংলাদেশ প্রতি...

৩

‎নিউজ ডেস্কঃ যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার মাউন্টেন ভিউ...

image

‎উদ্দেশ্যমূলকভাবে বিএনপিকে চাঁদাবাজ বললে বিচার করবে জনগণ:...

৪

‎নিউজ ডেস্কঃ উদ্দেশ্যমূলকভাবে বিএনপিকে চাঁদাবাজ বললে জনগ...

image

নুসরাত হত্যা: মৃত্যুদণ্ডপ্রাপ্ত প্রধান আসামিসহ ৪ জনের আপিল

৫

নিউজ ডেস্কঃ ফেনীর সোনাগাজীর নুসরাত হত্যা মামলায় হাইকোর্টে মৃ...

  • company_logo