• সমগ্র বাংলা

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কঠোর নিরাত্তায় ঈশ্বরদীতে বর্ণাঢ্য র‍্যালি

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

পাবনা প্রতিনিধি : আইন শৃঙ্খলা বাহিনীর কঠোর নিরাত্তার মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পাবনার ঈশ্বরদীতে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

এ উপলক্ষে বুধবার (০২ সেপ্টেম্বর) বিকেলে ঈশ্বরদী উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে আলহাজ্ব মোড় থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। বাদ্য বাজনা, ব্যানার, ফেস্টুন, প্ল্যাকার্ড, জাতীয় ও দলীয় পতাকা হাতে নেচে গেয়ে র‍্যালিতে অংশ নেন নেতাকর্মীরা।

র‍্যালিটি ঈশ্বরদীর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে রেল গেটে গিয়ে শেষ হয়। সেখানে অনুষ্ঠিত হয় সংক্ষিপ্ত সমাবেশ।

ঈশ্বরদী উপজেলা বিএনপির আহ্বায়ক জিয়াউল হক সন্টু সরদারের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব।

এছাড়া ঈশ্বরদীর উপজেলা বিএনপির সদস্য সচিব শরিফুল ইসলাম তুহিন, পৌর বিএনপির আহ্বায়ক মাহবুবুর রহমান পলাশ, সদস্য সচিব ইমরুল কায়েস সুমন সহ উপজেলা ও পৌর বিএনপি এবং সহযোগি অঙ্গ সংগঠনের নেতারা বক্তব্য দেন।

বক্তারা বলেন, ঈশ্বরদী উপজেলায় কিছু নামধারী বিএনপি নেতাকর্মীরা বিএনপিকে প্রশ্নবিদ্ধ করার জন্য বিভিন্ন অপকর্ম করছে। বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকীর মধ্যে দিয়ে নেতাকর্মীদের আরো সু-সংগঠিত করার আহবান জানান তারা। এছাড়াও বিএনপির নাম ভাঙিয়ে কেউ চাঁদাবাজি, দখলবাজি, টেন্ডারবাজি করতে পারবে না বলেও হুশিয়ারি করেন নেতারা।

মন্তব্য (০)





image

পাবনায় মিছিলের প্রস্তুতিকালে উপজেলা আ.লীগের সভাপতিসহ আটক ১৫

১

পাবনা প্রতিনিধিঃ পাবনা শহরের মধ্যে নাশকতা ও মিছিলের প্রস্তুত...

image

যশোরের শার্শা সীমান্তে ২৬ পিস স্বর্ণেরবারসহ পাচারকারী আটক

২

বেনাপোল প্রতিনিধি: যশোরের শার্শা উপজেলার রুদ্রপুর সীমান্ত থে...

image

বাকৃবিতে ইয়াবাসহ চারজন আটক

৩

বাকৃবি প্রতিনিধি: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) কৃষ...

image

স্বামীর ওপর অভিমান: সন্তানকে গলায় ফাঁস দিয়ে ভিডিও ফাঁদ,...

৪

ফরিদপুর প্রতিনিধি: মালদ্বীপপ্রবাসী স্বামীর ওপর অভিমান করে নি...

image

বগুড়ায় স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ভিপি শাহীনসহ ৪ নেতা গ্রে...

৫

বগুড়া প্রতিনিধি : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র ...

  • company_logo