• সমগ্র বাংলা

খাতায় এক হিসাব, গুদামে আরেক-কালীগঞ্জে দুই সার ব্যবসায়ীকে ২ লাখ টাকা জরিমানা

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

গাজীপুর প্রতিনিধি : খাতার পাতায় সারের মজুদের যে হিসাব, গুদামে গিয়ে তার সঙ্গে মিলল না বাস্তব চিত্র। স্টক রেজিস্টারে কম পরিমাণ দেখানো হলেও ব্যবসাপ্রতিষ্ঠানে পাওয়া যায় তার চেয়ে বেশি সার। এমন অসঙ্গতি ধরা পড়ার পর গাজীপুরের কালীগঞ্জে দুই সার ব্যবসায়ীকে মোট ২ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (২ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার দোলান বাজারে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন কালীগঞ্জের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আল-আমিন হালদার।

অভিযানের সময় ব্যবসাপ্রতিষ্ঠানের স্টক রেজিস্টারের তথ্যের সঙ্গে সরেজমিনে থাকা সারের পরিমাণ মিলিয়ে দেখা হয়। তখনই হিসাবের গরমিলটি ধরা পড়ে। রেজিস্টারে উল্লেখ করা মজুদের চেয়ে বাস্তবে বেশি সার মজুদ রাখার বিষয়টি ভোক্তা ও বাজার ব্যবস্থাপনা-সংক্রান্ত আইন লঙ্ঘনের আওতায় পড়ে।

এ ঘটনায় পৃথক দুটি মামলা করা হয়। পরে অত্যাবশ্যকীয় পণ্য নিয়ন্ত্রণ আইন, ১৯৫৬-এর ৬ ধারায় দুই মামলায় সংশ্লিষ্ট দুই ব্যবসায়ীকে ১ লাখ টাকা করে মোট ২ লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

জরিমানাপ্রাপ্তরা হলেন-দোলান বাজারের অমূল্য কৃষ্ণ দাসের ছেলে ও প্রকাশ ট্রেডার্সের স্বত্বাধিকারী নির্মল দাস (৬০) এবং মৃত আব্দুল কাসেমের ছেলে ও মেসার্স এস এস করপোরেশনের স্বত্বাধিকারী শরীফ ভূঁইয়া (৩৪)। তাদের প্রত্যেককে ১ লাখ টাকা করে জরিমানা করা হয়েছে।

অভিযানে বেঞ্চ সহকারী হিসেবে দায়িত্ব পালন করেন মাহবুবুল ইসলাম।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক আল-আমিন হালদার বলেন, সারসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মজুদ ও বিক্রয় কার্যক্রম নির্ধারিত নিয়মে হচ্ছে কি না, তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

মন্তব্য (০)





image

পাবনায় মিছিলের প্রস্তুতিকালে উপজেলা আ.লীগের সভাপতিসহ আটক ১৫

১

পাবনা প্রতিনিধিঃ পাবনা শহরের মধ্যে নাশকতা ও মিছিলের প্রস্তুত...

image

যশোরের শার্শা সীমান্তে ২৬ পিস স্বর্ণেরবারসহ পাচারকারী আটক

২

বেনাপোল প্রতিনিধি: যশোরের শার্শা উপজেলার রুদ্রপুর সীমান্ত থে...

image

বাকৃবিতে ইয়াবাসহ চারজন আটক

৩

বাকৃবি প্রতিনিধি: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) কৃষ...

image

স্বামীর ওপর অভিমান: সন্তানকে গলায় ফাঁস দিয়ে ভিডিও ফাঁদ,...

৪

ফরিদপুর প্রতিনিধি: মালদ্বীপপ্রবাসী স্বামীর ওপর অভিমান করে নি...

image

বগুড়ায় স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ভিপি শাহীনসহ ৪ নেতা গ্রে...

৫

বগুড়া প্রতিনিধি : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র ...

  • company_logo