• লিড নিউজ
  • জাতীয়

‎কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্য নিতে পারবেন বিচারকরা, তবে রায় দিতে হবে নিজ বিবেচনায়: আইনমন্ত্রী

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

‎নিউজ ডেস্কঃ কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এর সাহায্য নিতে পারবেন বিচারকরা; তবে রায় দিতে হবে বিচারকের নিজ বিবেচনায় বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।

‎বুধবার (২ সেপ্টেম্বর) সকালে রাজধানীর রমনায় ‘এআই গভর্নেন্স সামার স্কুল- ২০২৬’ এর সমাপনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
‎
‎আইনমন্ত্রী বলেন, একজন বিচারকও এআই দ্বারা ক্ষতিগ্রস্ত হতে পারেন। কারো পক্ষে সুষ্ঠু রায় না দিলে এমনটা হতে পারে বলেও শঙ্কার কথা জানান তিনি।
‎
‎তিনি বলেন, এ কারণে এআইকে রেগুলেট বা পরিচালনার জন্য বিল তৈরি করা হবে। সেই বিল পার্লামেন্টে পাস করা হবে বলেও উল্লেখ করেন তিনি।
‎
‎আইনমন্ত্রী বলেন, এআই এর সুবিধাগুলো ব্যবহার করা হবে। তবে এআই এর অপব্যবহার যেন না হয়, সেদিকেও খেয়াল রাখতে হবে। এছাড়া, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এসে বিচারকদের সামনে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

মন্তব্য (০)





image

বিএনপিকে উদ্দেশ্যমূলকভাবে চাঁদাবাজ বললে সেটার বিচার জনগণই...

১

নিউজ ডেস্ক : বিএনপিকে উদ্দেশ্যমূলকভাবে চাঁদাবাজ বলে কেউ যদি ...

image

নিউগিনি প্রপার্টিজে হামলা: সাবেক মেজর জেনারেল মহিউদ্দিন গ...

২

নিউজ ডেস্ক : রাজধানীর ক্যান্টনমেন্ট থানার ইসিবি চত্বর এলাকার...

image

‎দেশে বিনিয়োগ বৃদ্ধি ও রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের প্রতি ...

৩

নিউজ ডেস্কঃ বাংলাদেশে বিনিয়োগ বৃদ্ধি এবং রোহিঙ্গাদের নিরাপদ,...

image

‎ক্যালিফোর্নিয়ায় গুগলের সদর দপ্তর পরিদর্শন বাংলাদেশ প্রতি...

৪

‎নিউজ ডেস্কঃ যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার মাউন্টেন ভিউ...

image

‎উদ্দেশ্যমূলকভাবে বিএনপিকে চাঁদাবাজ বললে বিচার করবে জনগণ:...

৫

‎নিউজ ডেস্কঃ উদ্দেশ্যমূলকভাবে বিএনপিকে চাঁদাবাজ বললে জনগ...

  • company_logo