ছবিঃ সিএনআই
দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের ঐতিহাসিক কান্তজী মন্দির পরিদর্শন করেছেন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন। আজ সকাল ১০ টার দিকে ফুলের তোড়ায় এবং আদিবাসীদের নৃত্যের তালে তাকে বরন করেন দিনাজপুরের জেলা প্রশাসক রফিকুল ইসলাম, পুলিশ সুপার জেদান আল মুসা, রাজদেবোত্তর ট্রাস্টি ( মন্দির পরিচালনা কমিটির) রনজিৎ সিংহসহ অন্যান্যান্যরা।
পুলিশ বাহিনীর গার্ড অব অর্নার শেষে মন্দির চত্তরে বৃক্ষ রোপন করেন তিনি। পরিদর্শনের সময় গণ মাধ্যমকর্মীদের সাথে কোন কথা বলতে সম্মত হননি তিনি।
পারস্যের প্রকৌশলীদের সহায়তায় টেরাকোটা মন্দিরটি প্রায় পৌনে তিনশত বছর আগে ১৭৫২ সালে নির্মান কাজ সম্পন্ন করেন মহারাজা প্রাণ নাথের পৌষ্যপুত্র রাজা রামনাথ। ওই সময় থেকে মন্দিরে রাধা কৃষ্ণের যুগল বিগ্রহকে ঘিরে মন্দিরটি হয়ে উঠেছে সনাতন ধর্মালম্বীদের প্রার্থনার তীর্থ স্হানে। প্রথা মেনে বিগ্রহে প্রদীপের ভক্তি জানিয়েছেন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন।
ঐতিহাসিক কান্তজী মন্দির পরিদর্শন শেষে একই সময়ে একই কারিগরদের হাতে নির্মিত নয়াবাদ মসজিদ পরিদর্শন করেছেন তিনি।
এদিকে আগামীকাল ২রা সেপ্টেম্বর ঢেপা নদী পথে নৌ বিহারে ২৫ কিলোমিটর পথ পাড়ি দিয়ে রাধাকৃষ্ণের বিগ্রহ পৌছাবে শহরের রাজবাড়ী মন্দিরে।
পাবনা প্রতিনিধিঃ পাবনা শহরের মধ্যে নাশকতা ও মিছিলের প্রস্তুত...
বেনাপোল প্রতিনিধি: যশোরের শার্শা উপজেলার রুদ্রপুর সীমান্ত থে...
বাকৃবি প্রতিনিধি: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) কৃষ...
ফরিদপুর প্রতিনিধি: মালদ্বীপপ্রবাসী স্বামীর ওপর অভিমান করে নি...
বগুড়া প্রতিনিধি : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র ...

মন্তব্য (০)