• সমগ্র বাংলা

দিনাজপুরে পুনর্ভবা নদীতে তলিয়ে ২ জনের প্রাণহানি

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরে পুনর্ভবা নদীতে গোসলের সময় তলিয়ে ২ জনের প্রাণহানি ঘটেছে৷ আজ রবিবার সকালে বিরলের কামদেবপুর এলাকায় আকাশ সরকার এবং জেলা সদরের মাহুতপাড়া এলাকায় রিফাত নামে এক কিশোর মারা গেছে।

আকাশ (৪০) বিরলের বনগাঁও মাথা পাড়ার শংকর রায়ের ছেলে। রিফাত (১৭) জেলা শহরের সিপাহীপাড়ার রফিকুল ইসলামের ছেলে।

জানা গেছে, আজ দুপুরে দুই বন্ধুর সাথে পুনর্ভবা নদীর মাহুতপাড়া এলাকায় গোসলে নামে শহরের সিপাহিপাড়ার রফিকুল ইসলামের ছেলে রিফাত। স্রোতের টানে সে গভীর পানিতে তলিয়ে নিখোজ হয়েছে। অন্য দুই বন্ধু তীরে উঠে পরিবারের কাছে তার নিখোজ হবার ঘটনা জানায়। খবর পেয়ে উদ্ধার অভিযানে নামে ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের কর্মীরা। সন্ধ্যান না পেয়ে রংপুর থেকে ডুবুরি তলব করে তারা। সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত ঘটনাস্থলে পৌছাতে পারেনি ডুবুরিদল।

এর আগে একই (পুনর্ভবা)  নদীর  বিরলের কামদেবপুর এলাকায় সকালে গোসলে নেমে গভীর পানিতে তলিয়ে প্রাণ হারিয়েছে আকাশ রায় নামে এক ব্যক্তি। ফায়ার সার্ভিসের উদ্ধার কর্মী পৌছার আগেই লাশ উদ্ধার করেছে স্থানীয়রা।

মন্তব্য (০)





image

পাবনায় মিছিলের প্রস্তুতিকালে উপজেলা আ.লীগের সভাপতিসহ আটক ১৫

১

পাবনা প্রতিনিধিঃ পাবনা শহরের মধ্যে নাশকতা ও মিছিলের প্রস্তুত...

image

যশোরের শার্শা সীমান্তে ২৬ পিস স্বর্ণেরবারসহ পাচারকারী আটক

২

বেনাপোল প্রতিনিধি: যশোরের শার্শা উপজেলার রুদ্রপুর সীমান্ত থে...

image

বাকৃবিতে ইয়াবাসহ চারজন আটক

৩

বাকৃবি প্রতিনিধি: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) কৃষ...

image

স্বামীর ওপর অভিমান: সন্তানকে গলায় ফাঁস দিয়ে ভিডিও ফাঁদ,...

৪

ফরিদপুর প্রতিনিধি: মালদ্বীপপ্রবাসী স্বামীর ওপর অভিমান করে নি...

image

বগুড়ায় স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ভিপি শাহীনসহ ৪ নেতা গ্রে...

৫

বগুড়া প্রতিনিধি : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র ...

  • company_logo