• সমগ্র বাংলা

মা‌নিক‌গঞ্জে অজ্ঞাত নারীর মর‌দেহ উদ্ধার, পে‌টে ধারা‌লো অ‌স্ত্রের আঘাত

  • সমগ্র বাংলা

ছবিঃ সংগৃহীত

মা‌নিকগঞ্জ প্রতিনিধিঃ মানিকগঞ্জের সাটুরিয়ায় ফসলের জমি থেকে অজ্ঞাতনামা ( ৬০) এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের পেটে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। ঘটনাস্থল থেকে একটি স্টিলের চাকুও উদ্ধার করা হয়েছে।

র‌বিবার (৩০ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার ধানকোড়া ইউনিয়নের চরধানকোড়া এলাকার কুদ্দুস মিয়ার ফসলের জমিতে ওই নারীর মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন।

খবর পেয়ে সাটুরিয়া থানার অফিসার ইনচার্জসহ পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। নিহত নারীর পেটে ধারালো চাকুর আঘাতে গুরুতর জখমের চিহ্ন রয়েছে। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে, তাকে ধারালো অস্ত্র দিয়ে হত্যা করা হয়েছে। মরদেহের পাশ থেকে একটি স্টিলের চাকু উদ্ধার করা হয়েছে।

পুলিশের ধারণা, দুর্বৃত্তরা অন্য কোথাও ওই নারীকে হত্যার পর মরদেহটি ঘটনাস্থলে ফেলে রেখে যেতে পারে। তবে হত্যার কারণ এবং কারা এ ঘটনায় জড়িত, সে বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি।

নিহতের পরিচয় শনাক্তের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ঘটনাস্থলে গিয়ে কাজ করছে।

সাটুরিয়া থানার পরিদর্শক (তদন্ত) মো. আসাদুজ্জামান আসাদ বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন এবং হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে পুলিশ তদন্ত করছে।

মন্তব্য (০)





image

পাবনায় মিছিলের প্রস্তুতিকালে উপজেলা আ.লীগের সভাপতিসহ আটক ১৫

১

পাবনা প্রতিনিধিঃ পাবনা শহরের মধ্যে নাশকতা ও মিছিলের প্রস্তুত...

image

যশোরের শার্শা সীমান্তে ২৬ পিস স্বর্ণেরবারসহ পাচারকারী আটক

২

বেনাপোল প্রতিনিধি: যশোরের শার্শা উপজেলার রুদ্রপুর সীমান্ত থে...

image

বাকৃবিতে ইয়াবাসহ চারজন আটক

৩

বাকৃবি প্রতিনিধি: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) কৃষ...

image

স্বামীর ওপর অভিমান: সন্তানকে গলায় ফাঁস দিয়ে ভিডিও ফাঁদ,...

৪

ফরিদপুর প্রতিনিধি: মালদ্বীপপ্রবাসী স্বামীর ওপর অভিমান করে নি...

image

বগুড়ায় স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ভিপি শাহীনসহ ৪ নেতা গ্রে...

৫

বগুড়া প্রতিনিধি : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র ...

  • company_logo