• সমগ্র বাংলা

গোপালপুরে এসএসসিতে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের গোপালপুরে এসএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ ১৮৩ জন কৃতি শিক্ষার্থীকে ক্রেস্ট ও সংবর্ধনা দেওয়া হয়েছে। একইসঙ্গে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের আর্থিক সহায়তা প্রদান করা হয়।

শনিবার সকাল ১০টায় উপজেলার হাদিরা ইউনিয়নের ১৩টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে সুখী পল্লীমা সোসাইটি।

সুখী পল্লীমা সোসাইটির কর্ণধার এসএম হেলালের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুস সালাম পিন্টু।

এ সময় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মঞ্জুরুল মোর্শেদ, থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. রুহুল আমিন, উপজেলা বিএনপির সভাপতি খন্দকার জাহাঙ্গীর আলম রুবেল, সাধারণ সম্পাদক কাজী লিয়াকত, উপজেলা বিএনপির সম্মানিত সদস্য ডা. মো. রফিকুল ইসলাম ও খোরশেদুজ্জামান মন্টু, যুবদলের আহ্বায়ক সাইফুল ইসলাম তালুকদার লেলিনসহ উপজেলা ও ইউনিয়ন বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরাও উপস্থিত ছিলেন।

মন্তব্য (০)





image

পাবনায় মিছিলের প্রস্তুতিকালে উপজেলা আ.লীগের সভাপতিসহ আটক ১৫

১

পাবনা প্রতিনিধিঃ পাবনা শহরের মধ্যে নাশকতা ও মিছিলের প্রস্তুত...

image

যশোরের শার্শা সীমান্তে ২৬ পিস স্বর্ণেরবারসহ পাচারকারী আটক

২

বেনাপোল প্রতিনিধি: যশোরের শার্শা উপজেলার রুদ্রপুর সীমান্ত থে...

image

বাকৃবিতে ইয়াবাসহ চারজন আটক

৩

বাকৃবি প্রতিনিধি: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) কৃষ...

image

স্বামীর ওপর অভিমান: সন্তানকে গলায় ফাঁস দিয়ে ভিডিও ফাঁদ,...

৪

ফরিদপুর প্রতিনিধি: মালদ্বীপপ্রবাসী স্বামীর ওপর অভিমান করে নি...

image

বগুড়ায় স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ভিপি শাহীনসহ ৪ নেতা গ্রে...

৫

বগুড়া প্রতিনিধি : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র ...

  • company_logo