• সমগ্র বাংলা

বগুড়ায় ৯ বছরের শিশুকে কুপিয়ে হত্যা, মানসিক ভারসাম্যহীন যুবক আটক

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

বগুড়া প্রতিনিধি : বগুড়ার নন্দীগ্রামে খেলাধুলার সময় আমেনা খাতুন (৯) নামে এক শিশুকে ধারালো দা দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় হোসাইন (৩৫) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। প্রাথমিকভাবে পুলিশ জানিয়েছে, আটক হোসাইন মানসিক ভারসাম্যহীন বলে জানা গেছে।

শুক্রবার (২৮ আগস্ট) বিকেল ৩টার দিকে উপজেলার থালতা মাঝগ্রাম ইউনিয়নের পাঠান গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আমেনা খাতুন ওই গ্রামের আনোয়ার হোসেনের মেয়ে।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার বিকেলে আমেনা নিজ বাড়ির বাইরে খেলাধুলা করছিল। এ সময় একই গ্রামের আব্দুর রশিদের ছেলে হোসাইন ধারালো দা নিয়ে হঠাৎ তার ওপর হামলা চালান। তিনি শিশুটিকে এলোপাতাড়ি কোপালে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ঘটনার পর স্থানীয়রা হোসাইনকে আটক করে পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে হেফাজতে নেয়।

নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) তরিকুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। প্রাথমিকভাবে অভিযুক্ত হোসাইন মানসিক ভারসাম্যহীন বলে জানা গেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

মন্তব্য (০)





image

পাবনায় মিছিলের প্রস্তুতিকালে উপজেলা আ.লীগের সভাপতিসহ আটক ১৫

১

পাবনা প্রতিনিধিঃ পাবনা শহরের মধ্যে নাশকতা ও মিছিলের প্রস্তুত...

image

যশোরের শার্শা সীমান্তে ২৬ পিস স্বর্ণেরবারসহ পাচারকারী আটক

২

বেনাপোল প্রতিনিধি: যশোরের শার্শা উপজেলার রুদ্রপুর সীমান্ত থে...

image

বাকৃবিতে ইয়াবাসহ চারজন আটক

৩

বাকৃবি প্রতিনিধি: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) কৃষ...

image

স্বামীর ওপর অভিমান: সন্তানকে গলায় ফাঁস দিয়ে ভিডিও ফাঁদ,...

৪

ফরিদপুর প্রতিনিধি: মালদ্বীপপ্রবাসী স্বামীর ওপর অভিমান করে নি...

image

বগুড়ায় স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ভিপি শাহীনসহ ৪ নেতা গ্রে...

৫

বগুড়া প্রতিনিধি : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র ...

  • company_logo