• প্রশাসন

‎ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৭০ জন গ্রেফতার, মামলা ৪০

  • প্রশাসন

ফাইল ছবি

‎নিউজ ডেস্কঃ রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৭০ জনকে গ্রেফতার করা হয়েছে এবং ৪০টি মামলা দায়ের করা হয়েছে।
‎
‎আজ ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
‎
‎বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্রেফতারকৃতদের মধ্যে রমনা বিভাগ ২১ জন, লালবাগ বিভাগ ৩৮ জন, ওয়ারী বিভাগ ৪৯ জন, মতিঝিল বিভাগ ৬৪ জন, তেজগাঁও বিভাগ ৫৭ জন, মিরপুর বিভাগ ১৩৭ জন, গুলশান বিভাগ ৪৫ জন, উত্তরা বিভাগ ৫৮ জন ও গোয়েন্দা বিভাগ ১ জনকে গ্রেফতার করে। অভিযানকালে ২৬২ পিস ইয়াবা, ১০ কেজি গাঁজা, ৩টি ফয়েল পেপার, ৫টি গ্যাস লাইট, ২টি ইয়াবা সেবনের পাইপ, একটি কর্ক, ২টি কয়েন, ৫টি মোবাইল ফোন, দেড় আনা ওজনের একটি স্বর্ণের কানের দুল ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

মন্তব্য (০)





image

‎দেশের বিভিন্ন উপজেলায় কর্মরত ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার

১

‎নিউজ ডেস্কঃ দেশের বিভিন্ন উপজেলায় কর্মরত ৬৮ জন সহকারী ক...

image

‎অনলাইন জিডি: ঘরে বসেই মিলছে ভোগান্তিহীন পুলিশি সেবা

২

নিউজ ডেস্কঃ থানায় গিয়ে সাধারণ ডায়েরি (জিডি) করার প্রচলিত ব্য...

image

‎ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৯৯ ও মামলা ২৬

৩

‎নিউজ ডেস্কঃ রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি)...

image

‎নারীবান্ধব পুলিশিং জোরদারে নানা উদ্যোগ পুলিশের

৪

‎নিউজ ডেস্কঃ নারী-বান্ধব পুলিশিং ব্যবস্থা জোরদার করতে বে...

image

শাহ আলী থানায় নতুন ওসি, ডিএমপির ৫ কর্মকর্তার রদবদল

৫

‎নিউজ ডেস্কঃ ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ৫ কর্মকর্তাকে ...

  • company_logo