• লিড নিউজ
  • জাতীয়

‎জ্বালানি সংকটের সমাধান ধীরে ধীরে হবে: অর্থমন্ত্রী ‎

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ জ্বালানি সংকটের সমাধান ধীরে ধীরে হবে। চাইলেও এক মাসের মধ্যে সমাধান হবে না। এর জন্য সময় প্রয়োজন। সরকার ন্যূনতম তিন মাসের জন্য জ্বালানি নিরাপত্তা নিশ্চিতের উদ্যোগ নিয়েছে। এ সংকট সমাধানের জন্য সরকার স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়ে কাজ করছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

‎শনিবার (২২ আগস্ট) ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি আয়োজিত রাজস্ব ও মুদ্রানীতি বিষয়ক সেমিনারে তিনি এসব কথা বলেন। জ্বালানি সংকট সমাধানের জন্য সরকারের স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়ে কাজ করছে।

‎দেশ গুরুত্বপূর্ণ অর্থনৈতিক সন্ধিক্ষণে অবস্থান করছে উল্লেখ করে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, একদিকে এলডিসি থেকে উত্তরণের প্রস্তুতি; অন্যদিকে বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তা, মূল্যস্ফীতির চাপ ও জ্বালানি সংকট। যা অর্থনীতিকে বহুমাত্রিক চ্যালেঞ্জের মুখোমুখি করেছে। এমন পরিস্থিতিতে রাজস্ব ও মুদ্রানীতির সমন্বয় প্রয়োজন।

‎সেমিনারে শিল্প উদ্যোক্তারা জ্বালানি সংকটের বিষয়ে উদ্বেগ জানান। তারা বলেন, সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে শিল্প খাতে নিরবচ্ছিন্ন গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা প্রয়োজন। গ্যাস-বিদ্যুতের সংকটের কারণে উৎপাদন খরচ বেড়ে যাচ্ছে। প্রতিদ্বন্দ্বী দেশগুলোর তুলনায় রপ্তানিতে সক্ষমতা হারাচ্ছে বাংলাদেশ।

মন্তব্য (০)





image

অবশেষে এক্সিলারেটের এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ শুরু

নিউজ ডেস্ক : কক্সবাজারের মহেশখালীতে এক্সিলারেটর এনার্জি পরিচ...

image

তাপমাত্রা নিয়ে নতুন বার্তা আবহাওয়া অধিদপ্তরের

নিউজ ডেস্ক : আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বাংলাদেশের উপর মৌসুম...

image

এক্সিলারেটের টার্মিনাল চালু, বাড়ল এলএনজি সরবরাহ

নিউজ ডেস্ক : অবশেষে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) সরবরাহে...

image

সন্ত্রাসী ও চাঁদাবাজদের ধরতে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর নির...

নিউজ ডেস্ক : সন্ত্রাসী ও চাঁদাবাজদের ধরতে আইনশৃঙ্খলা বাহিনীর...

image

‘সাভারের জমিদার’ আজিজের শত বিঘা জমির হিসাব বেরিয়ে এলো

নিউজ ডেস্ক : সাভারে সাবেক সেনাপ্রধান জেনারেল (অব.) আজিজ আহমে...

  • company_logo