• লিড নিউজ
  • জাতীয়

‎সৌদি আরবের কুরআন প্রতিযোগিতায় বাংলাদেশি শিক্ষার্থীদের কৃতিত্ব ‎

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ সৌদি আরবের পবিত্র নগরী মক্কায় অনুষ্ঠিত হয়েছে ৪৬তম ‘কিং আবদুল আজিজ’ আন্তর্জাতিক হিফয, তিলাওয়াত ও তাফসিরুল কুরআন প্রতিযোগিতা-২০২৬। বুধবার (১৯ আগস্ট) মসজিদুল হারামে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

‎এই প্রতিযোগিতায় সাফল্য অর্জনকারী ৪ বাংলাদেশি হাফেজ দেশে ফিরেছেন। শুক্রবার (২১ আগস্ট) সাউদিয়া অ্যারাবিয়ান এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তারা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন।

‎বিমানবন্দরে পৌঁছে গণমাধ্যমের মুখোমুখি হন হাফেজ নুরুদ্দিন জাকারিয়া। মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে তিনি বলেন, গৌরবোজ্জ্বল এই যাত্রায় তার মাদরাসার বড় ভূমিকা ছিল। বিমানবন্দরে হাফেজদের শুভেচ্ছা জানান ধর্ম মন্ত্রণালয় ও আন্তর্জাতিক ক্বিরাত সংস্থা বাংলাদেশের প্রতিনিধিরা।

‎পবিত্র মসজিদুল হারামে অনুষ্ঠিত আন্তর্জাতিক প্রতিযোগিতায় বিশ্বের ১৩৩টি দেশের ৩৩৪ জন প্রতিযোগী অংশগ্রহণ করেন। সৌদি আরবের ইসলামিক অ্যাফেয়ার্স, দাওয়াহ ও গাইডেন্স মন্ত্রণালয় আয়োজিত এবং সৌদি বাদশাহর পৃষ্ঠপোষকতায় এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

‎বাংলাদেশ থেকে ৪ জন প্রতিনিধি প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন এবং ৪ জনই পুরস্কার জিতে নেন। প্রতিযোগিতার চতুর্থ গ্রুপে পুরুষ বিভাগে প্রথম স্থান অর্জন করেন হাফেজ নুরুদ্দিন জাকারিয়া এবং একই গ্রুপে নারী বিভাগে তৃতীয় হন রাবেতা বিনতে রমজান। জাকারিয়া পুরস্কার হিসেবে পান ১ লক্ষ ৫০ হাজার সৌদি রিয়াল এবং রাবেতা পান ১ লক্ষ ৩০ হাজার রিয়াল।

‎অন্যদিকে তৃতীয় গ্রুপে পুরুষ ও নারী উভয় ক্যাটাগরিতেই তৃতীয় স্থান অর্জন করেন মুহাম্মদ মাহমুদুল হাসান ও মুসফিরা বিনতে মাহমুদ। তারা উভয়েই ১ লক্ষ ৮০ হাজার রিয়াল করে পুরস্কার লাভ করেন।

‎প্রথম বাংলাদেশের হাফেজ জাকারিয়া
‎বিজয়ী হাফেজদের মধ্যে হাফেজ নুরুদ্দিন জাকারিয়া নারায়ণগঞ্জের সানারপাড়ের আর-রায়হান ইন্টারন্যাশনাল মাদরাসায় অধ্যয়নরত এবং রাবেতা বিনতে রমজান উত্তরাস্থ তানযীমুল উম্মাহ গার্লস হিফয মাদরাসার অনাবাসিক শাখার শিক্ষার্থী। গত ১৯ আগস্ট বুধবার পবিত্র মসজিদুল হারামে আয়োজিত সমাপনী অনুষ্ঠানে মক্কা অঞ্চলের ডেপুটি গভর্নর প্রিন্স সাউদ বিন মিশাল তাদের হাতে আনুষ্ঠানিকভাবে এই পুরস্কার তুলে দেন।

মন্তব্য (০)





image

অবশেষে এক্সিলারেটের এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ শুরু

নিউজ ডেস্ক : কক্সবাজারের মহেশখালীতে এক্সিলারেটর এনার্জি পরিচ...

image

তাপমাত্রা নিয়ে নতুন বার্তা আবহাওয়া অধিদপ্তরের

নিউজ ডেস্ক : আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বাংলাদেশের উপর মৌসুম...

image

এক্সিলারেটের টার্মিনাল চালু, বাড়ল এলএনজি সরবরাহ

নিউজ ডেস্ক : অবশেষে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) সরবরাহে...

image

সন্ত্রাসী ও চাঁদাবাজদের ধরতে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর নির...

নিউজ ডেস্ক : সন্ত্রাসী ও চাঁদাবাজদের ধরতে আইনশৃঙ্খলা বাহিনীর...

image

‘সাভারের জমিদার’ আজিজের শত বিঘা জমির হিসাব বেরিয়ে এলো

নিউজ ডেস্ক : সাভারে সাবেক সেনাপ্রধান জেনারেল (অব.) আজিজ আহমে...

  • company_logo