ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্কঃ কলকাতার নিউ মার্কেট এলাকার একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ৯ বাংলাদেশি নিহত হয়েছেন।
বুধবার (১৯ আগস্ট) স্থানীয় সময় ভোররাতে ফ্রি স্কুল স্ট্রিটের ‘শিখাইল’ নামের একটি আবাসিক হোটেলের তৃতীয় তলায় আগুন লাগে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে স্থানীয় পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা।
এ সময় দগ্ধ অবস্থায় আরও ১৫ জনকে উদ্ধার করা হয়। তাদের হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে। নিহতদের মধ্যে দুই নারী ও এক শিশুও রয়েছে।
তবে কীভাবে ভয়াবহ এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে, তা এখনও জানা যায়নি।
এ ঘটনায় হোটেল মালিকের বিরুদ্ধে মামলা করা হয়েছে। ঘটনার পর থেকেই তিনি পলাতক রয়েছেন। তার বাড়িতেও তল্লাশি চালিয়েছে পুলিশ।
নিউজ ডেস্ক : পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক...
নিউজ ডেস্ক : বকেয়া পাওনা শোধ না করায় তুরস্কের ইস্তাম্বুল বিম...
নিউজ ডেস্ক : ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি জানিয়েছেন...
নিউজ ডেস্ক : মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার মধ্যেই হরমুজ প্রণ...
নিউজ ডেস্কঃ জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা ইউএনএইচসিআর ...

মন্তব্য (০)