• লিড নিউজ
  • জাতীয়

বিচারপতি খায়রুল হকের মুক্তিতে বাধা নেই

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হকের জামিন বহাল রেখেছেন সুপ্রিম কোর্টের চেম্বার আদালত। বনানী থানায় দায়ের করা হত্যা চেষ্টার মামলায় হাইকোর্টের দেওয়া জামিনের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের স্থগিতাদেশের আবেদন নিষ্পত্তি করে ‘নো অর্ডার’ দিয়েছেন চেম্বার বিচারপতি। ফলে সব মামলায় জামিন পাওয়ায় কারাগার থেকে খায়রুল হকের মুক্তিতে এখন আর কোনো আইনি বাধা নেই বলে জানিয়েছেন তার আইনজীবী।

সোমবার (১৭ আগস্ট) আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. রেজাউল হকের আদালতে বনানী থানার হত্যা চেষ্টা মামলায় খায়রুল হকের জামিনের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আবেদন শুনানি হয়।

আদালতে খায়রুল হকের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী মোহাম্মদ মোতাহার হোসেন সাজু। সঙ্গে ছিলেন আইনজীবী মোনায়েম নবী শাহীন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সৈয়দা সাজিয়া শারমিন।

শুনানি শেষে হাইকোর্টের দেওয়া জামিনের আদেশ স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের আবেদনটিতে ‘নো অর্ডার’ দেন আদালত। এর আগে ১০ আগস্ট এ মামলায় খায়রুল হককে অন্তর্বর্তীকালীন জামিন দেন হাইকোর্ট। একইসঙ্গে কেন তাকে স্থায়ী জামিন দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করা হয়।

এর আগে, গত ২ জুলাই যাত্রাবাড়ী থানায় করা হত্যা মামলায়ও খায়রুল হকের জামিন বহাল রেখেছিলেন আপিল বিভাগের চেম্বার আদালত।

জানা যায়, ২০২৪ সালের ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় খোয়াইব নামে এক ব্যক্তির মৃত্যুর ঘটনায় ওই মামলা করা হয়। এরপর বনানী থানার হত্যা চেষ্টা মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়। এছাড়া আরও সাতটি মামলায় আগেই জামিন পেয়েছিলেন সাবেক এই প্রধান বিচারপতি। সব মামলায় জামিন বহাল থাকায় এখন তার কারামুক্তিতে আর কোনো আইনি বাধা নেই।

মন্তব্য (০)





image

প্রধানমন্ত্রীকে সৌদি সফরের আমন্ত্রণ জানালেন ক্রাউন প্রিন্...

নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি আরব সফরের আমন্...

image

রাষ্ট্রপতি নির্বাচনের তফশিল স্থগিত চেয়ে রিটের আদেশ মঙ্গলবার

নিউজ ডেস্ক : সংবিধানের ৭০ অনুচ্ছেদের বৈধতা এবং রাষ্ট্রপতি নি...

image

‎কী আছে সরকারের ১৮০ দিন উপলক্ষ্যে প্রকাশিত ই-বুকে?

নিউজ ডেস্কঃ তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের প্রথম ১৮০...

image

‎স্বৈরাচারের রেখে যাওয়া ভঙ্গুর দেশে ১৮০ দিন পার করাই সরকা...

নিউজ ডেস্কঃ বিগত সরকারের রেখে যাওয়া ভঙ্গুর অর্থনীতি ও ব...

image

প্রতিরক্ষা উপদেষ্টার সাথে কানাডার হাইকমিশনারের সাক্ষাৎ ‎

নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডি...

  • company_logo