• জাতীয়

‎৬৩ জেলায় সিরিজ বোমা হামলার ২১ বছর আজ

  • জাতীয়

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ ২০০৫ সালের ১৭ আগস্ট দুপুরে মুন্সিগঞ্জ ছাড়া দেশের বাকি ৬৩ জেলায় একযোগে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। দেশব্যাপী ৩০০টির বেশি স্থানে সাড়ে চার শতাধিক বোমা হামলা চালায় নিষিদ্ধ সংগঠন জামায়াতুল মুজাহিদীন বাংলাদেশ (জেএমবি)। আধ ঘণ্টার ব্যবধানে চালানো এ সিরিজ হামলায় দু’জন নিহত ও দুই শতাধিক মানুষ আহত হন। সেই ঘটনার ২১ বছর পূর্ণ হলো আজ।

‎এই ঘটনায় নড়েচড়ে বসে তৎকালীন বিএনপি-জামায়াত জোট সরকার। নানামুখী চাপের কারণে আইনশৃঙ্খলা বাহিনীও শুরু করে সাঁড়াশি অভিযান। একে একে গ্রেফতার করা হয় জেএমবির শীর্ষ নেতাদের।

‎বিস্ফোরণ ঘটানো স্থানগুলোর মধ্যে ছিল হাইকোর্ট, সুপ্রিমকোর্ট, জেলা আদালত, বিমানবন্দর, মার্কিন দূতাবাস, জেলা প্রশাসকের কার্যালয়, জেলা পুলিশ সুপারের কার্যালয়, প্রেসক্লাব ও সরকারি-আধা-সরকারি স্থাপনা। জায়গাগুলোতে জেএমবির সদস্যরা লিফলেটও ছড়িয়ে দেয়।

‎মূলত, বিস্ফোরণ ঘটিয়ে নিজেদের অস্তিত্ব জানান দেয়ার চেষ্টা করেছিল জেএমবি। তবে ঘটনার দুই বছর পর সংগঠনটির শীর্ষ ৬ নেতার মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।

মন্তব্য (০)





image

গণতান্ত্রিক মূল্যবোধ ও সুশাসন প্রতিষ্ঠায় অন্তহীন পথ চলছে ...

নিউজ ডেস্কঃ গণতান্ত্রিক মূল্যবোধ ও সুশাসন প্রতিষ্ঠায় বর্তমান...

image

‎আল-কায়েদা নিয়ে জাতিসংঘের রিপোর্ট অনুমাননির্ভর, আমলে নিচ্...

নিউজ ডেস্কঃ জাতিসংঘের বাংলাদেশে আল-কায়েদার (একিউআইএস) সম্প্র...

image

৬ মাসে নতজানু পররাষ্ট্রনীতির অবসান হয়েছে: মাহদী আমিন

নিউজ ডেস্ক: প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও মুখপাত্র মাহদী আমিন বল...

image

‎শেখ হাসিনা কোন স্ট্যাটাসে ভারতে জানে না বাংলাদেশ, আইনি ল...

নিউজ ডেস্কঃ ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধ...

image

‎অটোরিকশায় সৌরবিদ্যুৎ ছাড়া চার্জ দিলে জরিমানা, নিবন্ধন-নব...

নিউজ ডেস্ক: সৌরবিদ্যুৎ ছাড়া অন্য কোনো উৎস থেকে ব্যাটারি...

  • company_logo