• বিনোদন

‘রকস্টার’ থেকে ‘ডাক্তার কাকু’, নতুন রূপে প্রসেনজিৎ

  • বিনোদন

ছবিঃ সংগৃহীত

বিনোদন ডেস্ক : অভিমান’ ছবিতে রকস্টারের চরিত্রে দর্শকের নজর কেড়েছিলেন টালিউডের জনপ্রিয় অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। তবে এবার সম্পূর্ণ ভিন্ন এক চরিত্রে বড় পর্দায় হাজির হচ্ছেন এই অভিনেতা। ‘ডাক্তার কাকু’ ছবিতে এবার তাকে দেখা যাবে একজন চিকিৎসকের চরিত্রে।

গত জুলাইয়ে সিনেমাটির অফিসিয়াল পোস্টার প্রকাশ করে প্রসেনজিৎ জানিয়েছিলেন, শিক্ষক দিবস উপলক্ষে আগামী ৪ সেপ্টেম্বর বড় পর্দায় মুক্তি পাবে সিনেমাটি। 

তবে নির্দিষ্ট সেই তারিখে আর মুক্তি পাচ্ছে না ‘ডাক্তার কাকু’। নুতুন ঘোষণা অনুযায়ী, সিনেমাটি মুক্তি পাবে আগামী ১৮ সেপ্টেম্বর। সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন পোস্টার প্রকাশ করে মুক্তির তারিখ পরিবর্তনের খবর জানিয়েছেন প্রসেনজিৎ নিজেই।

পোস্টারে চিকিৎসকের বেশে একেবারে ভিন্ন লুকে দেখা দিয়েছেন কলকাতার এই তারকা। পোস্টারে দেখা যাচ্ছে, দাঁড়িপাল্লার এক পাশে কোটি কোটি টাকা, অন্য পাশে মুমূর্ষ রোগী।  এর সঙ্গে আকাশে উড়ছে কাগজের তৈরি প্লেন।

পোস্টার প্রকাশ করে ফেসবুক পোস্টে প্রসেনজিৎ লিখেছেন, ‘অর্থ মূল্যবান, জীবন অমূল্য, দিন পিছাক (৪ থেকে ১৮ সেপ্টেম্বর), কিন্তু দিন বদলাক, ডাক্তার কাকু আসছে! তবে হঠাৎ করে তিনি কেন সিনেমাটির মুক্তির তারিখ পেছালেন সেটি এখনও স্পষ্ট নয়।

সিনেমাটিতে প্রসেনজিৎ ছাড়াও অভিনয় করেছেন ঋদ্ধিসেন, তুলিকা বসু, শ্রীলগ্না বন্দোপাধ্যায়, সুচন্দ্রাসহ আরও অনেকে। বিশেষ একটি চরিত্রে অভিনয় করেছেন ‘ডাক্তার কাকু’র পরিচালক পাভেল নিজেই।

মন্তব্য (০)





image

৪১ বছরে এসে নিজের শরীরকে ভালোভাবে চিনেছি: রাধিকা

১

বিনোদন ডেস্ক : বলিউড অভিনেত্রী রাধিকা আপ্তে রাখঢাক করে কথা ব...

image

সালমান শাহ হত্যা মামলার প্রতিবেদন দাখিলের নতুন তারিখ ৫ নভ...

২

বিনোদন ডেস্কঃ চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলায় তার সাবেক স্...

image

‘১৯৫৪-২০২৬’ পোস্ট ঘিরে বিভ্রান্তি, বেঁচে আছেন জ্যাকি চ্যান

৩

‎বিনোদন ডেস্কঃ হংকংয়ের কিংবদন্তি অ্যাকশন তারকা জ্যাকি চ্...

image

কাশবনে শরতের সৌন্দর্যে স্নিগ্ধ পূজা চেরী

৪

বিনোদন ডেস্ক : প্রকৃতিতে এখন শরতের আবহ। নীল আকাশ, সাদা মেঘ আর মাঠজুড়ে দু...

image

যে কারণে পাকিস্তান হাইকমিশনকে কড়া হুঁশিয়ারি দিলেন নায়ক সো...

৫

বিনোদন ডেস্ক : রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউন...

  • company_logo