• বিনোদন

‎লাবণ্য ফটো সুন্দরী ২০২৬ এর শুভ মহরত অনুষ্ঠিত ‎

  • বিনোদন

ছবিঃ সিএনআই

‎বিনোদন প্রতিবেদকঃ সম্প্রতি ঢাকার একটি অভিজাত হোটেলে অনুষ্ঠিত হলো রিয়েলিটি শো লাবণ্য ফটো সুন্দরী ২০২৬ এর শুভ মহরত। অনুষ্ঠানে মিডিয়া অঙ্গনের অনেক পরিচিত মুখের পাশাপাশি দেশের স্বনামধন্য ব্যক্তিবর্গ  উপস্থিত ছিলেন। লাবণ্য মিডিয়া হাউস এর আয়োজিত রিয়েলিটি শো তে আট বছর থেকে শুরু করে ৫০ বছরের নারীরা চারটি গ্রুপে অংশগ্রহণ করতে পারবেন, প্রতি গ্রুপের শীর্ষ তিনজন করে বার জন এবং সম্মিলিত একজন সহ সর্বমোট তেরজন বিজয়ীর জন্য থাকছে মিডিয়াতে নাটক সিনেমা বিজ্ঞাপনে কাজের পাশাপাশি আকর্ষণীয় পুরস্কারের। লাবণ্য মিডিয়া হাউসের চেয়ারম্যান মোঃ হেদায়েত উল্লাহ তুর্কী এর পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লাবণ্য মিডিয়া হাউসের ব্যবস্থাপনা পরিচালক সিনথিয়া সুলতানা, নূর জুয়েলার্স বিডি এর চেয়ারম্যান আরিফ জামান, এস এম মাগুরা রিয়েল স্টেট লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার সেলিম রেজা, শামীম টেক্সট এর চেয়ারম্যান ইঞ্জিনিয়ার শামীম হোসেন, ভিসা পয়েন্টের চেয়ারম্যান সেলিম রেজা, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রকৌশলী মোঃ হেলাল উদ্দিন পাটোয়ারী, বিশিষ্ট ব্যবসায়ি এম এ খালেক, মাজহারুল ইসলাম কিসলু, ফিরোজ আহমেদ, গবেষক তসলিম রানা, ব্যারিস্টার শহীদুল ইসলাম, এডভোকেট তোফাজ্জল হোসেন সহ  প্রমুখ।
আয়োজকদের পক্ষে মোঃ হেদায়েত উল্লাহ তুর্কী জানান, আগামী ৩১ আগষ্ট পর্যন্ত অনলাইন এবং সরাসরি এই রিয়েলিটি শো তে অংশগ্রহণের জন্য রেজিষ্ট্রেশন করা যাবে এবং আগামী নভেম্বর মাসে এটার গ্রান্ড ফিনাল দেশে অথবা দেশের বাহিরে অনুষ্ঠিত হবে। বিজয়ীদের কে আন্তর্জাতিক সুন্দরী প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ থাকছে বলে জানান আয়োজক কর্তৃপক্ষ।

মন্তব্য (০)





image

৪১ বছরে এসে নিজের শরীরকে ভালোভাবে চিনেছি: রাধিকা

১

বিনোদন ডেস্ক : বলিউড অভিনেত্রী রাধিকা আপ্তে রাখঢাক করে কথা ব...

image

সালমান শাহ হত্যা মামলার প্রতিবেদন দাখিলের নতুন তারিখ ৫ নভ...

২

বিনোদন ডেস্কঃ চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলায় তার সাবেক স্...

image

‘১৯৫৪-২০২৬’ পোস্ট ঘিরে বিভ্রান্তি, বেঁচে আছেন জ্যাকি চ্যান

৩

‎বিনোদন ডেস্কঃ হংকংয়ের কিংবদন্তি অ্যাকশন তারকা জ্যাকি চ্...

image

কাশবনে শরতের সৌন্দর্যে স্নিগ্ধ পূজা চেরী

৪

বিনোদন ডেস্ক : প্রকৃতিতে এখন শরতের আবহ। নীল আকাশ, সাদা মেঘ আর মাঠজুড়ে দু...

image

যে কারণে পাকিস্তান হাইকমিশনকে কড়া হুঁশিয়ারি দিলেন নায়ক সো...

৫

বিনোদন ডেস্ক : রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউন...

  • company_logo