• লিড নিউজ
  • আন্তর্জাতিক

‘অবৈধ যুদ্ধে জড়িয়েছেন ট্রাম্প, বেরিয়ে আসার পথ পাচ্ছেন না’

  • Lead News
  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : মার্কিন সিনেটের সংখ্যালঘু নেতা চাক শুমার ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের যুদ্ধ নিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কড়া সমালোচনা করেছেন। তিনি অভিযোগ করেছেন, এই যুদ্ধে ট্রাম্পের কোনো সুস্পষ্ট কৌশল বা শৃঙ্খলা নেই। একই সঙ্গে ট্রাম্পের নেতৃত্ব সম্পূর্ণ ও চূড়ান্তভাবে ব্যর্থ বলেও মন্তব্য করেন তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এসব কথা বলেন শুমার। 

পোস্টে তিনি বলেন, ‘ডোনাল্ড ট্রাম্প আমাদের একটি অবৈধ যুদ্ধে জড়িয়েছেন, সেই যুদ্ধে হারছেন এবং কীভাবে সেখান থেকে বেরিয়ে আসবেন, তারও কোনো পথ নেই।’

তিনি আরও বলেন, ট্রাম্পের কৌশলগত দুর্বলতা, শৃঙ্খলার অভাব এবং কার্যকরভাবে আলোচনায় বসতে না পারার কারণে মার্কিন সেনারা ঝুঁকিতে পড়ছেন। একই সঙ্গে সাধারণ আমেরিকানদের নিত্যপ্রয়োজনীয় পণ্যের দামও বাড়ছে।

শুমারের ভাষায়,  ‘ট্রাম্পের নেতৃত্ব সম্পূর্ণ ও চূড়ান্তভাবে ব্যর্থ।’ সেইসঙ্গে তিনি দ্রুত এই যুদ্ধ বন্ধ করে ট্রাম্পের তৈরি করা ক্ষয়ক্ষতি কাটিয়ে ওঠার উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।

তথ্যসূত্র: আল জাজিরা

মন্তব্য (০)





image

লেবাননে সেনা রেখে দেবে ইসরাইল, মানছে না যুক্তরাষ্ট্রের আপ...

নিউজ ডেস্ক : হিজবুল্লাহ যতদিন না নিরস্ত্র হচ্ছে ততদিন দক্ষিণ লেবাননের দখ...

image

পরাজয় লুকাতে ইরানে বড় হামলা চালাবেন ট্রাম্প?

নিউজ ডেস্ক : হরমুজ প্রণালি পুনরায় চালুর চেষ্টা ব্যর্থ হওয়ায় ...

image

‎গাজায় পানি সংকট: বিশুদ্ধ পানি থেকে বঞ্চিত ১৩ লাখেরও বেশি...

আন্তর্জাতিক ডেস্ক: পর্যাপ্ত পানি, স্যানিটেশন ও স্বাস্থ্...

image

‎কলম্বিয়ায় ভূমিকম্পে নিহত বেড়ে ২৬৫, নিখোঁজ ৫০০

নিউজ ডেস্কঃ কলম্বিয়ায় আঘাত হানা ৭.৪ মাত্রার শক্তিশালী...

image

টানা ২ দিন সার্জিও গোরের সঙ্গে দোভালের বৈঠক

নিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দ...

  • company_logo