• লিড নিউজ
  • আন্তর্জাতিক

ফের বিক্ষোভে উত্তাল ভারত, শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জ-জলকামান

  • Lead News
  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : নিয়োগ পরীক্ষায় দুর্নীতির অভিযোগে ভারতের ঝাড়খণ্ড বিধানসভা অভিমুখে চলা চাকরিপ্রার্থীদের মিছিলে ব্যাপক পুলিশি দমনপীড়নের ঘটনা ঘটেছে। বিধানসভার অদূরে জগন্নাথপুর মন্দিরের কাছে বিক্ষোভকারীরা ব্যারিকেড ভেঙে ফেললে পুলিশ জলকামান, টিয়ার গ্যাস এবং লাঠিচার্জ ব্যবহার করে। এতে বেশ কয়েকজন আন্দোলনকারী আহত হন।

নিয়োগ সংক্রান্ত ১৩টি পরীক্ষার বাতিলের দাবি নিয়ে সরকারের সঙ্গে একাধিক দফার আলোচনা ব্যর্থ হওয়ার পর ১৭তম দিনে এই বিক্ষোভ চরম রূপ নেয়। আন্দোলনকারীরা ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশন (জেপিএসসি) এবং স্টাফ সিলেকশন কমিশন (জেএসএসসি)-এ ব্যাপক সংস্কার এবং সিবিআই বা ভিন রাজ্যের অবসরপ্রাপ্ত বিচারপতির মাধ্যমে নিরপেক্ষ তদন্ত দাবি করছেন।

ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক তরজাও শুরু হয়েছে। আন্দোলনকারীরা সরকারের বিরুদ্ধে কণ্ঠস্বর চেপে ধরার অভিযোগ তুললেও, রাজ্যের মন্ত্রী সুদিব্য কুমার দাবি করেছেন যে সরকার চাকরিপ্রার্থীদের সিংহভাগ দাবি মেনে নেওয়া সত্ত্বেও বিজেপি রাজনৈতিক ফায়দা হাসিলের উদ্দেশ্যে এই আন্দোলনকে হাইজ্যাক করেছে।

সূত্র: এনডিটিভি।

মন্তব্য (০)





image

লেবাননে সেনা রেখে দেবে ইসরাইল, মানছে না যুক্তরাষ্ট্রের আপ...

নিউজ ডেস্ক : হিজবুল্লাহ যতদিন না নিরস্ত্র হচ্ছে ততদিন দক্ষিণ লেবাননের দখ...

image

পরাজয় লুকাতে ইরানে বড় হামলা চালাবেন ট্রাম্প?

নিউজ ডেস্ক : হরমুজ প্রণালি পুনরায় চালুর চেষ্টা ব্যর্থ হওয়ায় ...

image

‎গাজায় পানি সংকট: বিশুদ্ধ পানি থেকে বঞ্চিত ১৩ লাখেরও বেশি...

আন্তর্জাতিক ডেস্ক: পর্যাপ্ত পানি, স্যানিটেশন ও স্বাস্থ্...

image

‎কলম্বিয়ায় ভূমিকম্পে নিহত বেড়ে ২৬৫, নিখোঁজ ৫০০

নিউজ ডেস্কঃ কলম্বিয়ায় আঘাত হানা ৭.৪ মাত্রার শক্তিশালী...

image

টানা ২ দিন সার্জিও গোরের সঙ্গে দোভালের বৈঠক

নিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দ...

  • company_logo