• লিড নিউজ
  • আন্তর্জাতিক

হরমুজ খুলতে যুক্তরাষ্ট্রকে যেসব শর্ত দিল ইরান

  • Lead News
  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : হরমুজ প্রণালি আবার খুলে দিতে যুক্তরাষ্ট্রকে বেশ কয়েকটি কঠোর শর্ত দিয়েছে ইরান। দেশটির জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব মোহাম্মদ বাগের জোলঘাদর এসব শর্তের কথা জানিয়েছেন।

ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত এক তালিকায় বলা হয়েছে, হরমুজ প্রণালি খুলতে হলে যুক্তরাষ্ট্রকে প্রথমে নৌ অবরোধ তুলে নিতে হবে, সামরিক বাহিনী প্রত্যাহার করতে হবে এবং যুদ্ধ স্থায়ীভাবে বন্ধ করতে হবে।

এ ছাড়া সংঘাতে ইরানের যে ক্ষয়ক্ষতি হয়েছে, তার ক্ষতিপূরণ দেওয়ার পাশাপাশি বিদেশে জব্দ থাকা ইরানের সম্পদও মুক্ত করার দাবি জানিয়েছে তেহরান।

জোলঘাদর বলেন, ‘এগুলো ইরানের জনগণের দাবি। ১৬০ দিন ধরে তারা এসব দাবি জোরালোভাবে জানিয়ে আসছে।’

তিনি আরও বলেন, ‘আমেরিকা আচরণ সংশোধন না করা পর্যন্ত হরমুজ খুলা হবে না।’

এর আগে শনিবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি জানিয়েছিলেন, হরমুজ প্রণালি পরিচালনার বিষয়ে ওমানের সঙ্গে একটি সমঝোতায় পৌঁছানোর খুব কাছাকাছি রয়েছে ইরান।

তবে তিনি সতর্ক করে বলেন, প্রণালি পুনরায় খুলে দেওয়ার বিষয়টি আরও কিছু শর্ত পূরণের ওপর নির্ভর করছে। এর মধ্যে অন্যতম হলো—জুনে দুই দেশের মধ্যে হওয়া সমঝোতা স্মারক লঙ্ঘনের জন্য যুক্তরাষ্ট্রকে সংশোধনমূলক পদক্ষেপ নিতে হবে।

ওমানের পররাষ্ট্র মন্ত্রণালয়ও জানিয়েছে, এ বিষয়ে ইরান ও ওমানের আলোচনা ‘ইতিবাচক ও গঠনমূলক’ হয়েছে।

শুক্রবার ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি জানায়, দেশটির আইনপ্রণেতারা ওমানের সঙ্গে একটি সম্ভাব্য কাঠামোগত চুক্তির বিষয়ে মোটামুটি একমত হয়েছেন। তবে চূড়ান্ত অনুমোদনের জন্য তারা অপেক্ষা করছেন।

মন্তব্য (০)





image

লেবাননে সেনা রেখে দেবে ইসরাইল, মানছে না যুক্তরাষ্ট্রের আপ...

নিউজ ডেস্ক : হিজবুল্লাহ যতদিন না নিরস্ত্র হচ্ছে ততদিন দক্ষিণ লেবাননের দখ...

image

পরাজয় লুকাতে ইরানে বড় হামলা চালাবেন ট্রাম্প?

নিউজ ডেস্ক : হরমুজ প্রণালি পুনরায় চালুর চেষ্টা ব্যর্থ হওয়ায় ...

image

‎গাজায় পানি সংকট: বিশুদ্ধ পানি থেকে বঞ্চিত ১৩ লাখেরও বেশি...

আন্তর্জাতিক ডেস্ক: পর্যাপ্ত পানি, স্যানিটেশন ও স্বাস্থ্...

image

‎কলম্বিয়ায় ভূমিকম্পে নিহত বেড়ে ২৬৫, নিখোঁজ ৫০০

নিউজ ডেস্কঃ কলম্বিয়ায় আঘাত হানা ৭.৪ মাত্রার শক্তিশালী...

image

টানা ২ দিন সার্জিও গোরের সঙ্গে দোভালের বৈঠক

নিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দ...

  • company_logo