ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্ক : আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম বৃদ্ধি পেয়ে প্রতি ব্যারেল দর ৮২ ডলার ছাড়িয়ে গেছে। ইরানের ফার্স বার্তা সংস্থার বরাতে জানা গেছে, মার্কিন, ইসরাইলি এবং অন্যান্য ‘শত্রুভাবাপন্ন’ জাহাজকে হরমুজ প্রণালি অতিক্রম করতে না দেওয়ার প্রস্তাবসহ একটি খসড়া বিল পর্যালোচনা করছে দেশটির একটি সংসদীয় কমিটি।
বৃহস্পতিবার (৬ আগস্ট) আন্তর্জাতিক মানদণ্ড ব্রেন্ট ক্রুডের দর ৩ দশমিক ০৪ ডলার বা ৩ দশমিক ৮৩ শতাংশ বেড়ে ব্যারেল প্রতি ৮২ দশমিক ৪৯ ডলারে স্থির হয়।
একই দিনে যুক্তরাষ্ট্রের পশ্চিম টেক্সাস মধ্যবর্তী বা ডব্লিউটিআই ক্রুডের দর ২ দশমিক ০৭ ডলার বা ২ দশমিক ৭৫ শতাংশ বৃদ্ধি পেয়ে ৭৭ দশমিক ২৯ ডলারে পৌঁছেছে।
ইরানি এক সংসদ সদস্যের বরাতে ফার্স বার্তা সংস্থা জানিয়েছে, প্রস্তাবিত এই বিধিনিষেধ লঙ্ঘনকারী জাহাজগুলোর ওপর মালামালের মূল্যের সর্বোচ্চ ২০ শতাংশ পর্যন্ত জরিমানা আরোপের বিধান রাখা হতে পারে এই বিলে।
সূত্র: আলজাজিরা
নিউজ ডেস্ক : পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক...
নিউজ ডেস্ক : বকেয়া পাওনা শোধ না করায় তুরস্কের ইস্তাম্বুল বিম...
নিউজ ডেস্ক : ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি জানিয়েছেন...
নিউজ ডেস্ক : মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার মধ্যেই হরমুজ প্রণ...
নিউজ ডেস্কঃ জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা ইউএনএইচসিআর ...

মন্তব্য (০)