• আন্তর্জাতিক

হুথির হুমকির মুখে দিক বদলাল সৌদির ৬ জাহাজ

  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : ইয়েমেনের হুথি আন্দোলনের পক্ষ থেকে সৌদি জাহাজে হামলার হুমকির পর এডেন উপসাগর থেকে সৌদি পতাকাবাহী ছয়টি সুপারট্যাংকার নিজেদের গতিপথ পরিবর্তন করেছে। 

সোমবার (৩ আগস্ট) প্রকাশিত এই তথ্যে দেখা যায় যে ট্যাংকারগুলো বর্তমানে দক্ষিণ আফ্রিকার দিকে অগ্রসর হচ্ছে। এলএসইজি এবং মেরিন ট্রাফিকের এআইএস শিপ-ট্র্যাকিং অনুযায়ী, এশিয়া থেকে গন্তব্য শেষ করে খালি অবস্থায় ফেরা এই সুপারট্যাংকারগুলো বাব এল-মান্দেব প্রণালি দিয়ে দক্ষিণ লোহিত সাগর অতিক্রম করার পরিবর্তে একসঙ্গে দক্ষিণ আফ্রিকার দিকে রওনা দেয়।

ট্র্যাকিং ডেটা বলছে, এই জাহাজগুলোর একটির গন্তব্য জিব্রাল্টার নির্ধারণ করা হয়েছে। তবে জাহাজগুলোর সৌদি আরবভিত্তিক অপারেটর বাহরি কিংবা অন্যান্য সৌদি কর্মকর্তারা এই বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেননি। 

দুটি বাণিজ্য সূত্র জানায়, বর্তমান নিরাপত্তা পরিস্থিতি বিবেচনা করেই ট্যাংকারগুলো কেপ অব গুড হোপ হয়ে দীর্ঘ পথ ঘুরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। প্রতিটি ট্যাংকারে সর্বোচ্চ দুই মিলিয়ন ব্যারেল ক্রুড অয়েল বা কাঁচাতেল বহনের ক্ষমতা রয়েছে। রয়টার্স বলছে, এই জাহাজগুলো যদি পরবর্তীতে সুয়েজ খাল হয়ে লোহিত সাগরে অবস্থিত সৌদি বন্দরে ফিরে যেতে চায়, তবে তাদের সমুদ্রযাত্রায় কমপক্ষে আরও ২৫ দিন বেশি সময় যুক্ত হবে।

গত ২০ জুলাই ইরান সমর্থিত হুথি গোষ্ঠী সৌদি আরবের বিরুদ্ধে একটি সমুদ্রভিত্তিক অবরোধ ঘোষণা করে, যার মাধ্যমে তারা চলমান ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের বিরুদ্ধে নতুন একটি ফ্রন্ট খুলেছে। 

সাম্প্রতিক দিনগুলোতে সৌদি-সংযুক্ত জাহাজগুলোর ওপর হুতিদের ধারাবাহিক হামলার কারণে গত সপ্তাহে লন্ডনের মেরিন ইন্স্যুরেন্স বাজার লোহিত সাগরে তাদের ‘উচ্চ ঝুঁকিপূর্ণ’ (হাই রিস্ক) অঞ্চলের পরিধি আরও বাড়িয়ে দেয় এবং এর সঙ্গে নতুন করে সৌদি আরবের আরও কিছু বন্দরের নিকটবর্তী জলসীমাও যুক্ত করে।

সূত্র: রয়টার্স।

মন্তব্য (০)





image

লেবাননে সেনা রেখে দেবে ইসরাইল, মানছে না যুক্তরাষ্ট্রের আপ...

নিউজ ডেস্ক : হিজবুল্লাহ যতদিন না নিরস্ত্র হচ্ছে ততদিন দক্ষিণ লেবাননের দখ...

image

পরাজয় লুকাতে ইরানে বড় হামলা চালাবেন ট্রাম্প?

নিউজ ডেস্ক : হরমুজ প্রণালি পুনরায় চালুর চেষ্টা ব্যর্থ হওয়ায় ...

image

‎গাজায় পানি সংকট: বিশুদ্ধ পানি থেকে বঞ্চিত ১৩ লাখেরও বেশি...

আন্তর্জাতিক ডেস্ক: পর্যাপ্ত পানি, স্যানিটেশন ও স্বাস্থ্...

image

‎কলম্বিয়ায় ভূমিকম্পে নিহত বেড়ে ২৬৫, নিখোঁজ ৫০০

নিউজ ডেস্কঃ কলম্বিয়ায় আঘাত হানা ৭.৪ মাত্রার শক্তিশালী...

image

টানা ২ দিন সার্জিও গোরের সঙ্গে দোভালের বৈঠক

নিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দ...

  • company_logo