ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্ক : হরমুজ প্রণালি পুনরায় চালু করা এবং চলমান উত্তেজনার অবসান ঘটিয়ে পরিস্থিতি স্বাভাবিক করার লক্ষ্যে ইরানের সঙ্গে একটি চুক্তি খুব দ্রুত সম্পন্ন হতে পারে বলে আশাবাদ ব্যক্ত করেছেন যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট।
সিএনবিসি-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, বর্তমানে তেহরানের সঙ্গে মার্কিন প্রশাসনের আলোচনা চলছে এবং আগামী এক বা দুই দিনের মধ্যেই হরমুজ প্রণালি খুলে দেওয়ার বিষয়ে একটি সমঝোতায় পৌঁছানোর জোরালো সম্ভাবনা রয়েছে।
সাক্ষাৎকারে স্কট বেসেন্টের কাছে জানতে চাওয়া হয়েছিল যে চুক্তি অনুযায়ী ইরান ওই প্রণালি দিয়ে চলাচলকারী জাহাজগুলোর ওপর কোনো শুল্ক বা টোল আদায় করার অনুমতি পাবে কি না। এর জবাবে তিনি স্পষ্ট করে জানান, এই চুক্তির মূল ভিত্তি হবে হরমুজ প্রণালিতে সব জাহাজের জন্য সম্পূর্ণ অবাধ চলাচল নিশ্চিত করা।
গত কয়েক দিন ধরে ওই এলাকার পরিস্থিতি কিছুটা জটিল ও উত্তপ্ত থাকলেও ইতোমধ্যেই বেশ কিছু জাহাজ নিরাপদে চলাচল করতে পেরেছে বলে উল্লেখ করেন মার্কিন অর্থমন্ত্রী।
সূত্র: আল-জাজিরা।
নিউজ ডেস্ক : হিজবুল্লাহ যতদিন না নিরস্ত্র হচ্ছে ততদিন দক্ষিণ লেবাননের দখ...
নিউজ ডেস্ক : হরমুজ প্রণালি পুনরায় চালুর চেষ্টা ব্যর্থ হওয়ায় ...
আন্তর্জাতিক ডেস্ক: পর্যাপ্ত পানি, স্যানিটেশন ও স্বাস্থ্...
নিউজ ডেস্কঃ কলম্বিয়ায় আঘাত হানা ৭.৪ মাত্রার শক্তিশালী...
নিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দ...

মন্তব্য (০)