• খেলাধুলা

এশিয়ান গেমসে ঋতুপর্ণাদের শুরু উত্তর কোরিয়া ম্যাচ দিয়ে

  • খেলাধুলা

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : গ্রুপিং হয়েছিল আগেই, এবার প্রকাশ পেল সূচি। এশিয়ান গেমসে ফুটবল ইভেন্টের নারী বিভাগে বাংলাদেশকে প্রথমেই খেলতে হবে প্রতিযোগিতার তিনবারের সোনাজয়ী উত্তর কোরিয়ার বিপক্ষে; আগামী ১৪ সেপ্টেম্বর।

‘সি’ গ্রুপে বাংলাদেশের অন্য দুই প্রতিপক্ষ দক্ষিণ কোরিয়া ও মিয়ানমার। ১৭ সেপ্টেম্বর দক্ষিণ কোরিয়া এবং তিন দিন পর মিয়ানমারের বিপক্ষে খেলবে পিটার জেমস বাটলারের দল।

সবগুলো ম্যাচই বাংলাদেশ খেলবে ওসাকার নাগাই স্টেডিয়ামে। 

বাংলাদেশ এর আগে একবারই এশিয়ান গেমসে অংশ নিয়েছিল। সেই অভিজ্ঞতা সুখকর ছিল না। ২০২২ সালে চীনের হাংজুতে হওয়া প্রতিযোগিতায় মেয়েরা গ্রুপ পর্ব থেকে ছিটকে পড়েছিল এক ড্র ও দুই হার নিয়ে।

সেবার জাপানের বিপক্ষে ৮-০ গোলের হার দিয়ে শুরু করা বাংলাদেশ ভিয়েতনামের বিপক্ষে হেরেছিল ৬-১ ব্যবধানে। নেপালের সঙ্গে শুরুতে এগিয়ে গিয়েও, শেষ পর্যন্ত ১-১ ড্র করেছিরেন সাবিনারা।

আগামী ১ সেপ্টেম্বর জাপানের আইচি-নাগোয়াতে শুরু হবে এশিয়ান গেমসের ২০তম আসর।

মন্তব্য (০)





image

বাংলাদেশের পেস আক্রমণে মুগ্ধ হার্শা ভোগলে

স্পোর্টস ডেস্ক : ডারউইনে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টের প্রথম দিনেই ...

image

এনজোকে পেতে ১২০ মিলিয়ন পাউন্ড চায় চেলসি

নিউজ ডেস্ক : এনজো ফার্নান্দেজকে দলে ভেড়াতে আগ্রহ দেখিয়েছে ম্যানচেস্টার স...

image

বাংলাদেশ সফরে ভারতের আসার সম্ভাবনা কতটুকু

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ ও ভারতের ক্রিকেট বোর্ডের সম্প...

image

বাংলাদেশে আসার সিদ্ধান্ত সরকারের কোর্টে দিল বিসিসিআই

স্পোর্টস ডেস্ক : ভারতীয় ক্রিকেট দল বাংলাদেশ সফরে খেলতে আসবে ...

image

‎আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ: ফাইনালের জন্য অস্ট্রেলিয়ার স...

নিউজ ডেস্ক: বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের আসল রোমাঞ্চ এখন তুঙ...

  • company_logo