• প্রশাসন

‎রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৩১, মামলা ২৩

  • প্রশাসন

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ গত ২৪ ঘণ্টায় রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত অভিযানে ৪৩১ জন গ্রেফতার হয়েছে। একই সময়ে ২৩ টি মামলা দায়ের করা হয়েছে।

‎শনিবার (১ আগস্ট) সকালে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিসি) নিয়াজ মেহেদী এতথ্য নিশ্চিত করেন।
‎
‎তিনি জানান, গ্রেফতারকৃতদের মধ্যে রমনা বিভাগ কর্তৃক ৩৩ জন, লালবাগ বিভাগ কর্তৃক ২১ জন, ওয়ারী বিভাগ কর্তৃক ৪৮ জন, মতিঝিল বিভাগ কর্তৃক ৩৪ জন, তেজগাঁও বিভাগ কর্তৃক ৪৮ জন, মিরপুর বিভাগ কর্তৃক ১৩৫ জন, গুলশান বিভাগ কর্তৃক ৫১ জন, উত্তরা বিভাগ কর্তৃক ৫৩ জন, গোয়েন্দা বিভাগ কর্তৃক ৮ জনকে গ্রেফতার করা হয়।
‎
‎অভিযানকালে তাদের হেফাজত হতে ৮২ কেজি ৫০০ গ্রাম গাঁজা, ৩২৫৬ পিস ইয়াবা, ১৭৫ বোতল ফেন্সিডিল, ৪৯৪.১২ গ্রাম স্বর্ণালংকার, ১ টি মোটরসাইকেল, ১ টি পিকআপ, ১ টি বাস, ৫ টি মোবাইলফোন ও  ১ জন ভিকটিমকে উদ্ধার করা হয়।
‎
‎নিয়াজ মেহেদী জানান, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

মন্তব্য (০)





image

‎দেশের বিভিন্ন উপজেলায় কর্মরত ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার

১

‎নিউজ ডেস্কঃ দেশের বিভিন্ন উপজেলায় কর্মরত ৬৮ জন সহকারী ক...

image

‎অনলাইন জিডি: ঘরে বসেই মিলছে ভোগান্তিহীন পুলিশি সেবা

২

নিউজ ডেস্কঃ থানায় গিয়ে সাধারণ ডায়েরি (জিডি) করার প্রচলিত ব্য...

image

‎ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৯৯ ও মামলা ২৬

৩

‎নিউজ ডেস্কঃ রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি)...

image

‎নারীবান্ধব পুলিশিং জোরদারে নানা উদ্যোগ পুলিশের

৪

‎নিউজ ডেস্কঃ নারী-বান্ধব পুলিশিং ব্যবস্থা জোরদার করতে বে...

image

শাহ আলী থানায় নতুন ওসি, ডিএমপির ৫ কর্মকর্তার রদবদল

৫

‎নিউজ ডেস্কঃ ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ৫ কর্মকর্তাকে ...

  • company_logo