• খেলাধুলা

১০০ মিলিয়নের প্রস্তাব ফিরিয়ে দেন লেভানডফস্কি

  • খেলাধুলা

ছবিঃ সংগৃহীত

স্পোর্টস ডেস্ক : অর্থের চেয়ে পছন্দের ক্লাবে খেলাকে বেশি গুরুত্ব দেন রবার্ট লেভানডফস্কি। এমনটি বলেছেন তার দীর্ঘদিনের এজেন্ট পিনি জহাভি।

এক সাক্ষাৎকারে জহাভি জানান, লেভানডফস্কির সামনে দুই বছরের জন্য মৌসুমপ্রতি ১০০ মিলিয়ন ইউরোর একটি প্রস্তাব ছিল, ‘রবার্টের টেবিলে মৌসুমপ্রতি ১০০ মিলিয়ন ইউরো মূল্যের দুই বছরের একটি চুক্তির প্রস্তাব ছিল। তিনি বার্সেলোনার হয়ে খেলতে চেয়েছিলেন বলে সেই প্রস্তাব ফিরিয়ে দেন।’

জহাভি আরও জানান, ‘রবার্ট সৌদি আরবে খেলতে চেয়েছিলেন। মূলত সেখানে বসবাসের সুবিধার কারণে। রিয়াদ ও ওয়ারশর সময়ের পার্থক্য খুব কম, যুক্তরাষ্ট্রের তুলনায় পোল্যান্ড থেকেও অনেক কাছাকাছি। তাছাড়া আমরা জানতাম, সেখানে আমাদের জন্য বিপুল অর্থ অপেক্ষা করছিল।’

শেষ পর্যন্ত সেই সম্ভাবনা আর বাস্তবায়িত হয়নি। জহাভির ভাষায়, ‘আমি রবার্টকে স্পষ্ট বলেছিলাম, আমাকে তোমার সঙ্গে সৎ হতে হবে। আমি সেখানকার সবাইকে চিনি, বাজার সম্পর্কে জানি। পরিস্থিতি কঠিন হয়ে উঠছে।’

বার্সেলোনা ছাড়ার সিদ্ধান্তের পেছনে মূল কারণ ছিল নিয়মিত একাদশে জায়গা নিয়ে অনিশ্চয়তা। ক্লাব সভাপতি জোয়ান লাপোর্তা তাকে রাখতে চাইলেও, কোচ হান্সি ফ্লিক ও ক্রীড়া পরিচালক ডেকো শুরুর একাদশে নিয়মিত খেলার নিশ্চয়তা দিতে পারেননি।

জহাভির ভাষায়  বলেন, ‘লাপোর্তা চেয়েছিলেন রবার্ট থেকে যাক। কিন্তু তিনি কোচদের কাজে হস্তক্ষেপ করেন না। ডেকো ও হান্সি ফ্লিকই স্কোয়াড ঠিক করেন। তারা রবার্টকে নিয়মিত একাদশে রাখার নিশ্চয়তা দিতে পারেননি। আর সেটাই তার কাছে অর্থের চেয়েও বেশি গুরুত্বপূর্ণ ছিল।’

মন্তব্য (০)





image

বাংলাদেশের পেস আক্রমণে মুগ্ধ হার্শা ভোগলে

স্পোর্টস ডেস্ক : ডারউইনে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টের প্রথম দিনেই ...

image

এনজোকে পেতে ১২০ মিলিয়ন পাউন্ড চায় চেলসি

নিউজ ডেস্ক : এনজো ফার্নান্দেজকে দলে ভেড়াতে আগ্রহ দেখিয়েছে ম্যানচেস্টার স...

image

বাংলাদেশ সফরে ভারতের আসার সম্ভাবনা কতটুকু

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ ও ভারতের ক্রিকেট বোর্ডের সম্প...

image

বাংলাদেশে আসার সিদ্ধান্ত সরকারের কোর্টে দিল বিসিসিআই

স্পোর্টস ডেস্ক : ভারতীয় ক্রিকেট দল বাংলাদেশ সফরে খেলতে আসবে ...

image

‎আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ: ফাইনালের জন্য অস্ট্রেলিয়ার স...

নিউজ ডেস্ক: বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের আসল রোমাঞ্চ এখন তুঙ...

  • company_logo