• খেলাধুলা

ভারতীয় ক্রিকেটারদের জন্য নতুন পুরস্কার ঘোষণা

  • খেলাধুলা

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : ক্রিকেটারদের জন্য নতুন পুরস্কারের ঘোষণা দিল ভারত। গত বৃহস্পতিবার এই ঘোষণা দেন জিম্বাবুয়ে সফরে ভারতীয় ক্রিকেট দলের অন্তর্বর্তিকালীন প্রধান কোচ ভিভিএস লক্ষ্মণ। তিনি ভারতীয় দলের সাজঘরে ‘বেস্ট অ্যাটিটিউড অ্যাওয়ার্ড’ (সেরা আচরণের পুরস্কার) চালু করেন।

কে কত রান করলেন বা কয়টি উইকেট নিলেন, তার উপর এই পুরস্কার নির্ভর করছে না। এই পুরস্কারের ক্ষেত্রে প্রচেষ্টা, মানসিকতা এবং শৃঙ্খলাকে প্রাধান্য দেওয়া হচ্ছে।

সিরিজের প্রথম ম্যাচের পর এই পুরস্কার জিতেন তিলক ভার্মা। সেই ম্যাচে তিলক একটি ক্যাচ নিয়েছেন, একটি চার মেরেছেন এবং দলের জয়সূচক রান তার ব্যাট থেকে এসেছে। একেবারেই সাধারণ পারফরম্যান্স। কিন্তু লক্ষ্মণ এমন ভাবে এই পুরস্কারটির পরিকল্পনা করেছেন, যাতে সাধারণ স্কোরকার্ডে ধরা না পড়া সূক্ষ্ম বিষয়গুলিকেও তুলে ধরা যায়।

পুরস্কারটির উদ্দেশ্য ব্যাখ্যা করতে গিয়ে লক্ষ্মণ বলেন, ‘একজনের মনোভাব বা ইতিবাচক মানসিকতা তার দক্ষতারই সমতুল্য। তাই টিম ম্যানেজমেন্ট সিদ্ধান্ত নিয়েছে, এই সিরিজের তিনটে ম্যাচে শুধু ফিল্ডিং, বোলিং এবং ব্যাটিংয়ের পারফরম্যান্সকে গুরুত্ব দেওয়া হবে না। বরং ইতিবাচক মানসিকতাকেই আমরা পুরস্কৃত করছি।’

কে এই পুরস্কার পাবেন, তা বাছাই করবে টিম ম্যানেজমেন্টের সাপোর্টিং স্টাফরা। চলতি সিরিজে এই দায়িত্ব পড়েছে স্ট্রেংথ অ্যান্ড কন্ডিশনিং কোচ হর্ষ এবং পারফরম্যান্স কোচ জয়ের উপর।

অনুশীলনে তিলকের নিরলস পরিশ্রমের প্রশংসা করে হর্ষ বলেন, ‘এই একজন ক্রিকেটার শুধু মাঠের বাইরেই নিজেকে প্রস্তুত করেনি, মাঠের ভিতরেও সেরাটা দিয়েছে। সেই সময়ে এতটাই ক্ষিপ্রতার সঙ্গে এবং মনোযোগ দিয়ে নিজের কাজ করেছে, যখন হয়তো অতটার প্রয়োজনই ছিল না।’

পুরস্কার জিতে তিলক ভার্মা বলেন, ‘আমি সব সময় নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করি। মাঠের বাইরে আমি যা কিছু করি, তা আমাকে মাঠের ভিতরের পারফরম্যান্সে সাহায্য করে।’

মন্তব্য (০)





image

বাংলাদেশের পেস আক্রমণে মুগ্ধ হার্শা ভোগলে

স্পোর্টস ডেস্ক : ডারউইনে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টের প্রথম দিনেই ...

image

এনজোকে পেতে ১২০ মিলিয়ন পাউন্ড চায় চেলসি

নিউজ ডেস্ক : এনজো ফার্নান্দেজকে দলে ভেড়াতে আগ্রহ দেখিয়েছে ম্যানচেস্টার স...

image

বাংলাদেশ সফরে ভারতের আসার সম্ভাবনা কতটুকু

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ ও ভারতের ক্রিকেট বোর্ডের সম্প...

image

বাংলাদেশে আসার সিদ্ধান্ত সরকারের কোর্টে দিল বিসিসিআই

স্পোর্টস ডেস্ক : ভারতীয় ক্রিকেট দল বাংলাদেশ সফরে খেলতে আসবে ...

image

‎আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ: ফাইনালের জন্য অস্ট্রেলিয়ার স...

নিউজ ডেস্ক: বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের আসল রোমাঞ্চ এখন তুঙ...

  • company_logo