ফাইল ছবি
নিউজ ডেস্কঃ ককরোচ জনতা পার্টির (সিজেপি) আন্দোলনের মুখে পদত্যাগ করেছেন ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। আজ (শনিবার, ২৫ জুলাই) বিকেলে তৃতীয় দফার আলোচনা হওয়ার কথা ছিল। তার আগেই ইস্তফা দিলেন ধর্মেন্দ্র। আনন্দবাজার প্রকাশিত প্রতিবেদন সূত্রে এ তথ্য জানা গেছে।
ইস্তফার কথা ঘোষণা করে আজ দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছেন ধর্মেন্দ্র। সেখানে তিনি গত ১০ দিনের ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন।
নিটের প্রশ্নফাঁস এবং শিক্ষাক্ষেত্রে দুর্নীতির অভিযোগে প্রথম থেকেই তার পদত্যাগের দাবি জানিয়েছিল সিজেপি। এ ঘটনায় দিল্লিতে টানা অবস্থান-বিক্ষোভ চলছিল। আন্দোলনকারীরা জানিয়েছিলেন, মন্ত্রীর ইস্তফা ছাড়া কোনও শর্তেই তারা আন্দোলন প্রত্যাহার করবেন না। এ বিষয়ে কোনো বোঝাপড়া করা যাবে না। দুর্নীতির দায় মন্ত্রীকে নিতে হবে।
সরকারের কাছে তিনটি দাবির কথা জানিয়েছিল সিজেপি। এর মধ্যে প্রথম দাবিই ছিল কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর ইস্তফা। এ ছাড়া, আন্দোলনকারীদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ না নেয়ার নিশ্চয়তা এবং নিটের প্রশ্নফাঁসে ক্ষতিগ্রস্ত পরীক্ষার্থীদের পরিবারকে এক কোটি টাকা ক্ষতিপূরণের নিশ্চয়তা চাওয়া হয়েছিল। দ্বিতীয় এবং তৃতীয় দাবিটি সরকার মেনে নিলেও এক নম্বর দাবি শুক্রবার পর্যন্ত মানা হয়নি।
নিউজ ডেস্ক : হিজবুল্লাহ যতদিন না নিরস্ত্র হচ্ছে ততদিন দক্ষিণ লেবাননের দখ...
নিউজ ডেস্ক : হরমুজ প্রণালি পুনরায় চালুর চেষ্টা ব্যর্থ হওয়ায় ...
আন্তর্জাতিক ডেস্ক: পর্যাপ্ত পানি, স্যানিটেশন ও স্বাস্থ্...
নিউজ ডেস্কঃ কলম্বিয়ায় আঘাত হানা ৭.৪ মাত্রার শক্তিশালী...
নিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দ...

মন্তব্য (০)