• খেলাধুলা

নিজ মাঠেই পরবাসী হচ্ছে ভারত

  • খেলাধুলা

ছবিঃ সংগৃহীত

স্পোর্টস ডেস্ক : নিজেদের ইতিহাসে প্রথমবারের মতো ‘নিজভূমে পরবাসী’ হতে চলেছে ভারত। আগামী সেপ্টেম্বরে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য তাদের ঘরের মাঠেই তাদেরকে স্বাগত জানাবে আফগানিস্তান ক্রিকেট দল।

আনুষ্ঠানিকভাবে অবশ্য সিরিজের সূচি ঘোষণা করা হয়নি। তবে ক্রিকইনফোর প্রতিবেদনে বলা হয়েছে আগামী ১৩, ১৫ ও ১৭ সেপ্টেম্বর হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। 

দিল্লির অরুন জেটলি স্টেডিয়ামে হতে যাওয়া সিরিজটির আয়োজক মূলত আফগানিস্তান ক্রিকেট বোর্ড। যেহেতু নিজেদের দেশে কোনো ম্যাচ খেলার সুযোগ আপাতত নেই তাদের, তাই ভারতের মাঠেই এবার ভারতকে স্বাগত জানাবে তারা। 

অনেক দিন ধরেই ভারতের বিভিন্ন মাঠকে নিজেদের হোম ভেন্যু হিসেবে ব্যবহার করছে আফগানিস্তান। লখনৌ, দেরাদুন ও গ্রেটার নয়ডায় বেশ কিছু ম্যাচ খেললেও কখনও ভারতের বিপক্ষে স্বাগতিক হিসেবে খেলেনি আফগানরা। 

তাই সামনের সেপ্টেম্বরে নিজেদের ইতিহাসে প্রথমবারের মতো নিজেদের মাঠেই অন্য কোনো স্বাগতিক দেশের বিপক্ষে খেলতে নামবে ভারত। 

ভারতের ব্যস্ত সূচির মাঝে হবে এই টি-টোয়েন্টি সিরিজটি। এর আগে-পরে রয়েছে শ্রীলঙ্কায় টেস্ট সিরিজ ও এশিয়ান গেমসের খেলা। আগামী ২৭ আগস্ট শুরু হবে টেস্ট সিরিজ। আর এশিয়ান গেমসের খেলা শুরু হবে ২৪ সেপ্টেম্বর।  

গত মাসে একমাত্র টেস্ট ও তিন ম্যাচের একটি ওয়ানডে সিরিজ খেলেছে ভারত ও আফগানিস্তান। তবে নিউ চন্ডিগড়ে হওয়া খেলাগুলো আফগানিস্তানের জন্য সেটি ছিল অ্যাওয়ে সিরিজের অংশ। আর এবার তারাই থাকবে স্বাগতিক।

মন্তব্য (০)





image

বাংলাদেশের পেস আক্রমণে মুগ্ধ হার্শা ভোগলে

স্পোর্টস ডেস্ক : ডারউইনে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টের প্রথম দিনেই ...

image

এনজোকে পেতে ১২০ মিলিয়ন পাউন্ড চায় চেলসি

নিউজ ডেস্ক : এনজো ফার্নান্দেজকে দলে ভেড়াতে আগ্রহ দেখিয়েছে ম্যানচেস্টার স...

image

বাংলাদেশ সফরে ভারতের আসার সম্ভাবনা কতটুকু

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ ও ভারতের ক্রিকেট বোর্ডের সম্প...

image

বাংলাদেশে আসার সিদ্ধান্ত সরকারের কোর্টে দিল বিসিসিআই

স্পোর্টস ডেস্ক : ভারতীয় ক্রিকেট দল বাংলাদেশ সফরে খেলতে আসবে ...

image

‎আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ: ফাইনালের জন্য অস্ট্রেলিয়ার স...

নিউজ ডেস্ক: বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের আসল রোমাঞ্চ এখন তুঙ...

  • company_logo