• প্রশাসন

‎পুলিশের আরও ১৭ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর

  • প্রশাসন

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ জনস্বার্থে বাংলাদেশ পুলিশের ১৭ জন জ্যেষ্ঠ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। অবসরপ্রাপ্তদের মধ্যে তিনজন উপমহাপরিদর্শক (ডিআইজি) এবং ১১ জন অতিরিক্ত ডিআইজি সমমর্যাদার কর্মকর্তা রয়েছেন।

‎বৃহস্পতিবার (২৩ জুলাই) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

‎সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৪৫ ধারার বিধান অনুযায়ী জনস্বার্থে তাদের সরকারি চাকরি থেকে অবসর দেওয়া হয়েছে।

‎প্রজ্ঞাপন অনুযায়ী বাধ্যতামূলক অবসরে যাওয়া কর্মকর্তারা হলেন—ডিআইজি, হাইওয়ে পুলিশ মোহাম্মদ আব্দুল্লাহীল বাকী; অতিরিক্ত ডিআইজি, সিআইডি মোহাম্মদ সরোয়ার হোসেন; অতিরিক্ত ডিআইজি, ট্যুরিস্ট পুলিশ বিধান ত্রিপুরা; অতিরিক্ত ডিআইজি, পুলিশ স্টাফ কলেজ, ঢাকা ড. একেএম ইকবাল হোসেন; ডিআইজি, বাংলাদেশ পুলিশ একাডেমি (বিপিএ), সারদা, রাজশাহী মো. ওয়ালিদ হোসেন; অতিরিক্ত ডিআইজি, এপিবিএন সহেলী ফেরদৌস; অতিরিক্ত ডিআইজি, সিআইডি রেবেকা সুলতানা; অতিরিক্ত ডিআইজি, বাংলাদেশ পুলিশ একাডেমি (বিপিএ), সারদা, রাজশাহী মোহাম্মদ তবারক উল্লাহ; উপপুলিশ কমিশনার, রংপুর মেট্রোপলিটন পুলিশ মো. হাবিবুর রহমান; অতিরিক্ত ডিআইজি, পুলিশ টেলিকম, ঢাকা হাসিনা রহমান; অতিরিক্ত ডিআইজি, পুলিশ অধিদপ্তর (টিআর), বর্তমানে কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল, রাজারবাগে সংযুক্ত ফয়সল মাহমুদ; অতিরিক্ত ডিআইজি, পুলিশ অধিদপ্তর কানিজ ফাতেমা; অতিরিক্ত ডিআইজি, ট্যুরিস্ট পুলিশ সুলতানা নাজমা হোসেন; অতিরিক্ত ডিআইজি, নৌ পুলিশ জেসমিন বেগম; পুলিশ সুপার, টিডিএস, ঢাকা আব্দুর রহিম শাহ চৌধুরী; ডিআইজি, সিআইডি সানা শামীনুর রহমান এবং ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার (অতিরিক্ত ডিআইজি) মোছা. ফরিদা ইয়াসমিন।

‎প্রজ্ঞাপনে বলা হয়েছে, অবসরে যাওয়া কর্মকর্তারা বিধি অনুযায়ী অবসরজনিত সব সুবিধা পাবেন। এতে আরও বলা হয়, জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

‎এর আগে গত ৫ জুলাই সরকার ৩৩ জন জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তাকে (১৪ জন ডিআইজি, ১৮ জন অতিরিক্ত ডিআইজি এবং ১ জন এসপি) বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে।

‎গত ৩ মে ১৭ জন জ্যেষ্ঠ কর্মকর্তাকে এবং ২২ এপ্রিল একই বিধানে ১১ জন ডিআইজি ও দুজন অতিরিক্ত ডিআইজিকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়।

মন্তব্য (০)





  • company_logo