• প্রশাসন

ডিএমপির বিশেষ অভিযানে গ্রেফতার ৪৪৬

  • প্রশাসন

ফাইল ছবি

‎নিউজ ডেস্কঃ রাজধানীতে বিশেষ অভিযান চালিয়ে গত ২৪ ঘণ্টায় ৪৪৬ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। একই সময়ে ৫৬টি মামলা করা হয়েছে।

‎বৃহস্পতিবার (২৩ জুলাই) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এ তথ্য জানান।
‎
‎তিনি বলেন, রাজধানীর বিভিন্ন থানার অপরাধপ্রবণ এলাকায় অভিযান চালিয়ে মাদকদ্রব্য উদ্ধারসহ বিভিন্ন অপরাধে তাদের গ্রেফতার করা হয়।
‎
‎অভিযানে ডিএমপির রমনা বিভাগ ২১ জনকে, লালবাগ বিভাগ ৩৮ জনকে, ওয়ারী বিভাগ ১০৪ জনকে, মতিঝিল বিভাগ ৪৯ জনকে, তেজগাঁও বিভাগ ৭৪ জনকে, মিরপুর বিভাগ ৮৩ জনকে, গুলশান বিভাগ ৩৮ জনকে, উত্তরা বিভাগ ৩৫ জনকে ও গোয়েন্দা বিভাগ ৪ জনকে গ্রেফতার করে।
‎
‎এ সময় তাদের হেফাজত থেকে ম্যাগাজিনসহ ১টি বিদেশি পিস্তল, ৩ হাজার ৭৫৫ পিস ইয়াবা, ৯ কেজি ৫ গ্রাম গাঁজা, ৭ গ্রাম হেরোইন, ১টি মাইক্রোবাস, ১টি কার্টার, ১টি চাকু, ৫টি মোবাইল, ১টি মোটরসাইকেল জব্দ ও এক ভিকটিমকে উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ।

মন্তব্য (০)





image

‎দেশের বিভিন্ন উপজেলায় কর্মরত ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার

১

‎নিউজ ডেস্কঃ দেশের বিভিন্ন উপজেলায় কর্মরত ৬৮ জন সহকারী ক...

image

‎অনলাইন জিডি: ঘরে বসেই মিলছে ভোগান্তিহীন পুলিশি সেবা

২

নিউজ ডেস্কঃ থানায় গিয়ে সাধারণ ডায়েরি (জিডি) করার প্রচলিত ব্য...

image

‎ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৯৯ ও মামলা ২৬

৩

‎নিউজ ডেস্কঃ রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি)...

image

‎নারীবান্ধব পুলিশিং জোরদারে নানা উদ্যোগ পুলিশের

৪

‎নিউজ ডেস্কঃ নারী-বান্ধব পুলিশিং ব্যবস্থা জোরদার করতে বে...

image

শাহ আলী থানায় নতুন ওসি, ডিএমপির ৫ কর্মকর্তার রদবদল

৫

‎নিউজ ডেস্কঃ ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ৫ কর্মকর্তাকে ...

  • company_logo