• লিড নিউজ
  • আন্তর্জাতিক

লেবাননে এখনো বাস্তুচ্যুত ৪ লাখের বেশি মানুষ: জাতিসংঘ

  • Lead News
  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ লেবাননে এখনো ৪ লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত অবস্থায় রয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ। চলমান হামলা অব্যাহত থাকায় অনেক পরিবার নিরাপদে নিজ বাড়িতে ফিরতে পারছে না বলেও সংস্থাটি জানিয়েছে।

‎মঙ্গলবার (২১ জুলাই) জাতিসংঘের মুখপাত্র স্টেফান দুজারিক সাংবাদিকদের বলেন, আশ্রয়কেন্দ্রে বসবাস করা হাজারো পরিবার দিন দিন আরও কঠিন পরিস্থিতির মুখোমুখি হচ্ছে। তাদের অনেকেই নিম্নমানের আশ্রয়ব্যবস্থা, নিরাপদ পানি ও স্বাস্থ্যসম্মত স্যানিটেশন সেবার সীমিত সুযোগ এবং আয়ের উৎসের অভাবে ভুগছেন।

‎তিনি জানান, মৌলিক চাহিদা মেটাতে অনেক পরিবার এখন ঋণের ওপর নির্ভরশীল হয়ে পড়েছে। এমনকি প্রয়োজনীয় ওষুধ কিনতেও ধার করতে হচ্ছে তাদের।

‎দুজারিক আরও বলেন, বাস্তুচ্যুত অনেক পরিবার বারবার নিজ বাড়িতে ফেরার চেষ্টা করলেও নিরাপত্তাহীনতা, যুদ্ধের কারণে ক্ষতিগ্রস্ত অবকাঠামো এবং নিজ এলাকায় মৌলিক সেবার অভাবের কারণে তাদের আবারও আশ্রয়কেন্দ্রে ফিরে আসতে হয়েছে।

‎জাতিসংঘের ভাষ্য, এসব কারণে লেবাননে বাস্তুচ্যুত মানুষের মানবিক সংকট এখনো কাটেনি। নিরাপত্তা পরিস্থিতির উন্নতি এবং ক্ষতিগ্রস্ত এলাকায় প্রয়োজনীয় সেবা পুনঃস্থাপন না হওয়া পর্যন্ত অনেক পরিবারের নিজ বাড়িতে ফেরা অনিশ্চিতই থেকে যাবে।

মন্তব্য (০)





image

লেবাননে সেনা রেখে দেবে ইসরাইল, মানছে না যুক্তরাষ্ট্রের আপ...

নিউজ ডেস্ক : হিজবুল্লাহ যতদিন না নিরস্ত্র হচ্ছে ততদিন দক্ষিণ লেবাননের দখ...

image

পরাজয় লুকাতে ইরানে বড় হামলা চালাবেন ট্রাম্প?

নিউজ ডেস্ক : হরমুজ প্রণালি পুনরায় চালুর চেষ্টা ব্যর্থ হওয়ায় ...

image

‎গাজায় পানি সংকট: বিশুদ্ধ পানি থেকে বঞ্চিত ১৩ লাখেরও বেশি...

আন্তর্জাতিক ডেস্ক: পর্যাপ্ত পানি, স্যানিটেশন ও স্বাস্থ্...

image

‎কলম্বিয়ায় ভূমিকম্পে নিহত বেড়ে ২৬৫, নিখোঁজ ৫০০

নিউজ ডেস্কঃ কলম্বিয়ায় আঘাত হানা ৭.৪ মাত্রার শক্তিশালী...

image

টানা ২ দিন সার্জিও গোরের সঙ্গে দোভালের বৈঠক

নিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দ...

  • company_logo