• খেলাধুলা

মেসি আমার আদর্শ, তাকে হারতে দেখতে ভালো লাগে না: কুবার্সি

  • খেলাধুলা

ছবিঃ সংগৃহীত

স্পোর্টস ডেস্ক : ২০২৬ বিশ্বকাপ জিতে ইতিহাস গড়লেও লিওনেল মেসিকে হারানোর আনন্দের মধ্যেও এক ধরনের আক্ষেপ রয়ে গেছে স্পেনের তরুণ ডিফেন্ডার পাউ কুবার্সির। বিশ্বকাপের সেরা তরুণ খেলোয়াড় নির্বাচিত হওয়া বার্সেলোনা তারকা স্বীকার করেছেন, মেসি তার শৈশবের আদর্শ হওয়ায় তাকে হারতে দেখা তার ভালো লাগেনি।

স্পেন ২০২৬ বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনাকে ১-০ গোলে হারানোর পর এক সাক্ষাৎকারে ১৯ বছর বয়সি এই সেন্টার-ব্যাক বলেন, ‘আমি আগে কখনো মেসিকে সামনে থেকে দেখিনি। ড্রেসিংরুমে যখন তাকে শুভেচ্ছা জানালাম, তখন মনে হচ্ছিল — এটা কি সত্যিই ঘটছে? এরপর অবশ্য মাঠে নেমে শুধু জয়ের দিকেই মনোযোগ দিয়েছি।’

মেসির বিপক্ষে একই মাঠে খেলতে পারাকে নিজের জন্য বিশেষ সম্মান বলেও উল্লেখ করেন কুবার্সি, ‘আমি বলতে পারি, তার সঙ্গে একই মাঠ ভাগাভাগি করা আমার জন্য অসাধারণ এক সৌভাগ্য। আমি খারাপও অনুভব করি, কারণ তিনি আমার আদর্শ এবং তাকে হারতে দেখতে আমার ভালো লাগে না। কিন্তু একই সঙ্গে আমরা জিতেছি, আর সেটাও আমাকে ভীষণ আনন্দ দেয়।’   

পুরো বিশ্বকাপজুড়ে আইমেরিক লাপোর্তের সঙ্গে দুর্দান্ত জুটি গড়ে স্পেনের রক্ষণভাগের অন্যতম স্তম্ভ ছিলেন কুবার্সি। তার ধারাবাহিক পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে তিনি জিতে নেন ২০২৬ বিশ্বকাপের সেরা তরুণ খেলোয়াড়ের পুরস্কার, যেখানে তিনি নিজেরই সতীর্থ লামিন ইয়ামালকেও পেছনে ফেলেন।

মেসিকে আদর্শ মানা কুবার্সির এই মন্তব্য ফুটবলপ্রেমীদের কাছে আবারও মনে করিয়ে দিলো — প্রতিদ্বন্দ্বিতা যতই তীব্র হোক, কিংবদন্তিদের প্রতি সম্মান কখনোই ম্লান হয় না।

মন্তব্য (০)





image

বাংলাদেশের পেস আক্রমণে মুগ্ধ হার্শা ভোগলে

স্পোর্টস ডেস্ক : ডারউইনে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টের প্রথম দিনেই ...

image

এনজোকে পেতে ১২০ মিলিয়ন পাউন্ড চায় চেলসি

নিউজ ডেস্ক : এনজো ফার্নান্দেজকে দলে ভেড়াতে আগ্রহ দেখিয়েছে ম্যানচেস্টার স...

image

বাংলাদেশ সফরে ভারতের আসার সম্ভাবনা কতটুকু

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ ও ভারতের ক্রিকেট বোর্ডের সম্প...

image

বাংলাদেশে আসার সিদ্ধান্ত সরকারের কোর্টে দিল বিসিসিআই

স্পোর্টস ডেস্ক : ভারতীয় ক্রিকেট দল বাংলাদেশ সফরে খেলতে আসবে ...

image

‎আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ: ফাইনালের জন্য অস্ট্রেলিয়ার স...

নিউজ ডেস্ক: বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের আসল রোমাঞ্চ এখন তুঙ...

  • company_logo