• প্রশাসন

খাগড়াছড়িতে অস্বচ্ছল রোগীদের চিকিৎসায় সেনাবাহিনীর মানবিক সহায়তা

  • প্রশাসন

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ খাগড়াছড়ি সদর রিজিয়নের উদ্যোগে মানবিক সহায়তা প্রদান করা হয়েছে। রোববার সকালে খাগড়াছড়ি সদর রিজিয়ন সদর দফতরে মানবিক সহায়তা কর্মসূচির অংশ হিসেবে প্রায় সাড়ে ৩ লাখ টাকা মূল্যের বিভিন্ন সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করা হয়।

‎সহায়তার মধ্যে ছিল জেলার ১০ জন অসহায় ও অস্বচ্ছল রোগীর চিকিৎসার জন্য আর্থিক সহায়তা, একটি ল্যাপটপ, রূপসী কাপ্তাই ম্যাগাজিন, একটি মনিটর, চারজন অসহায় ব্যক্তির বসতঘর মেরামতের জন্য পাঁচ বান্ডিল ঢেউটিন ও নগদ অর্থ, দুইজন অস্বচ্ছল শিক্ষার্থীকে আর্থিক সহায়তা, একটি সাউন্ড সিস্টেম এবং একটি মহিলা মাদ্রাসার মেরামতকাজের জন্য আর্থিক সহায়তা।
‎
‎এ সময় উপস্থিত ছিলেন খাগড়াছড়ি রিজিয়নের (বিএম) মেজর মো. হাবিবুল্লাহ খান, স্টাফ অফিসার (জিএসও-২) কাজী মোস্তফা আরেফিন এবং (ডিএএ অ্যান্ড কিউএমজি) মেজর মো. ওমর ফারুক সুমন।
‎
‎খাগড়াছড়ি রিজিয়নের পক্ষ থেকে জানানো হয়, পার্বত্য অঞ্চলে শান্তি ও সম্প্রীতি বজায় রাখার পাশাপাশি স্থানীয় জনগণের জীবনমান উন্নয়নে এ ধরনের জনকল্যাণমূলক ও মানবিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে। এসব উদ্যোগ পার্বত্য এলাকায় শান্তি, সম্প্রীতি ও পারস্পরিক আস্থার পরিবেশ আরও সুদৃঢ় করতে ভূমিকা রাখছে। উপকারভোগীরা এ সহায়তা পেয়ে সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

মন্তব্য (০)





image

‎দেশের বিভিন্ন উপজেলায় কর্মরত ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার

১

‎নিউজ ডেস্কঃ দেশের বিভিন্ন উপজেলায় কর্মরত ৬৮ জন সহকারী ক...

image

‎অনলাইন জিডি: ঘরে বসেই মিলছে ভোগান্তিহীন পুলিশি সেবা

২

নিউজ ডেস্কঃ থানায় গিয়ে সাধারণ ডায়েরি (জিডি) করার প্রচলিত ব্য...

image

‎ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৯৯ ও মামলা ২৬

৩

‎নিউজ ডেস্কঃ রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি)...

image

‎নারীবান্ধব পুলিশিং জোরদারে নানা উদ্যোগ পুলিশের

৪

‎নিউজ ডেস্কঃ নারী-বান্ধব পুলিশিং ব্যবস্থা জোরদার করতে বে...

image

শাহ আলী থানায় নতুন ওসি, ডিএমপির ৫ কর্মকর্তার রদবদল

৫

‎নিউজ ডেস্কঃ ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ৫ কর্মকর্তাকে ...

  • company_logo