• আন্তর্জাতিক

‎উত্তাল দিল্লি: ককরোচ পার্টির সঙ্গে সংঘর্ষের ঘটনায় দিল্লি পুলিশের মামলা, নিরাপত্তা জোরদার

  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের রাজধানী দিল্লিতে সংসদ চলো কর্মসূচিকে ঘিরে সংঘর্ষ, পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ এবং সরকারি যানবাহনে ভাঙচুরের ঘটনায় অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে মামলা করেছে দিল্লি পুলিশ। একই সঙ্গে রাজধানীর বিভিন্ন স্পর্শকাতর এলাকায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে।

‎ভারতীয় সংবাদমাধ্যম দ্য টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

‎পুলিশ সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, কনট প্লেসের রিগ্যাল সিনেমা এলাকার কাছে বিক্ষোভ চলাকালে আন্দোলনকারীরা পুলিশের ওপর ইট-পাটকেল নিক্ষেপ করেন এবং পুলিশের কয়েকটি গাড়ি ভাঙচুর করেন।

‎এ ঘটনায় জড়িতদের শনাক্ত করতে এলাকার নজরদারি ক্যামেরার ফুটেজ, ভিডিওচিত্র এবং অন্যান্য ইলেকট্রনিক তথ্য-প্রমাণ খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

‎এর আগে সংসদ চলো কর্মসূচিকে কেন্দ্র করে আন্দোলনকারীদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর সংঘর্ষে ১৭০ জনের বেশি মানুষ আহত হন। ওই ঘটনায় পুলিশের বেশ কয়েকটি যানবাহনও ক্ষতিগ্রস্ত হয়।

‎এ ঘটনার পর রাজধানীর নতুন দিল্লি, মধ্য, উত্তর, দক্ষিণ, দক্ষিণ-পশ্চিম ও দক্ষিণ-পূর্ব জেলা এবং অন্যান্য স্পর্শকাতর এলাকায় অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।

‎পুলিশ জানায়, গুরুত্বপূর্ণ এলাকায় একাধিক স্তরের ব্যারিকেড বসানো হয়েছে। পাশাপাশি যানবাহনে তল্লাশি, টহল এবং নজরদারিও বাড়ানো হয়েছে। সরকারি গুরুত্বপূর্ণ স্থাপনা, প্রধান সড়কের মোড় এবং বিক্ষোভপ্রবণ এলাকায় অতিরিক্ত পুলিশ ও আধাসামরিক বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে।

‎দিল্লি পুলিশের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, সংঘর্ষের ঘটনায় তদন্ত চলছে। যাদের বিরুদ্ধে ভাঙচুর, পুলিশ সদস্যদের ওপর হামলা এবং সরকারি সম্পদের ক্ষতির প্রমাণ মিলবে, তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

‎এদিকে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সাধারণ মানুষকে নিরাপত্তা বাহিনীকে সহযোগিতা করার পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব বা যাচাই-বাছাই ছাড়া কোনো তথ্য ছড়িয়ে না দেওয়ার আহ্বান জানিয়েছে দিল্লি পুলিশ।

মন্তব্য (০)





image

লেবাননে সেনা রেখে দেবে ইসরাইল, মানছে না যুক্তরাষ্ট্রের আপ...

নিউজ ডেস্ক : হিজবুল্লাহ যতদিন না নিরস্ত্র হচ্ছে ততদিন দক্ষিণ লেবাননের দখ...

image

পরাজয় লুকাতে ইরানে বড় হামলা চালাবেন ট্রাম্প?

নিউজ ডেস্ক : হরমুজ প্রণালি পুনরায় চালুর চেষ্টা ব্যর্থ হওয়ায় ...

image

‎গাজায় পানি সংকট: বিশুদ্ধ পানি থেকে বঞ্চিত ১৩ লাখেরও বেশি...

আন্তর্জাতিক ডেস্ক: পর্যাপ্ত পানি, স্যানিটেশন ও স্বাস্থ্...

image

‎কলম্বিয়ায় ভূমিকম্পে নিহত বেড়ে ২৬৫, নিখোঁজ ৫০০

নিউজ ডেস্কঃ কলম্বিয়ায় আঘাত হানা ৭.৪ মাত্রার শক্তিশালী...

image

টানা ২ দিন সার্জিও গোরের সঙ্গে দোভালের বৈঠক

নিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দ...

  • company_logo