ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্ক : দিল্লির যন্তর মন্তরে তীব্র আন্দোলনের মধ্যেই ভারতের কেন্দ্রীয় রাজনীতিতে নতুন মোড় দেখা দিয়েছে। দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বৈঠক করছেন শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের সঙ্গে। পার্লামেন্ট ভবনের ভেতরেই তাদের এই বৈঠক চলছে।
মেডিকেল ভর্তি পরীক্ষা ‘নিট’-এর প্রশ্ন ফাঁসের ঘটনায় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে ভারতীয় রাজধানীতে আন্দোলন ক্রমেই জোরালো হচ্ছে। আন্দোলনের তীব্রতায় অস্বস্তি বাড়ছে সরকারের উচ্চপর্যায়ে। এরই মধ্যে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে শিক্ষামন্ত্রীর বৈঠকে নতুন জল্পনা তৈরি হয়েছে। তবে কি আন্দোলনের মুখে পদত্যাগ করছেন ভারতের শিক্ষামন্ত্রী?
শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে এই আন্দোলনের ডাক দেয় ককরোচ জনতা পার্টি (সিজেপি)। যন্তর মন্তরে শুরু হওয়া এই আন্দোলন ছড়িয়ে পড়েছে দিল্লির বিভিন্ন রাস্তায়। পুলিশের লাঠিচার্জ আর জলকামান উপেক্ষা করেই রাজপথে দাঁড়িয়ে আছেন হাজার হাজার মানুষ। পুলিশের কঠোর পদক্ষেপের মুখেও পিছু হঠতে নারাজ বিক্ষোভকারীরা।
আন্দোলনের ২১তম দিনে গত ১৮ জুলাই অনশনরত অবস্থায় বিশিষ্ট অধিকারকর্মী সোনম ওয়াংচুককে তুলে নিয়ে যায় পুলিশ। বর্তমানে তিনি দিল্লির সফদরজং হাসপাতালে চিকিৎসাধীন। এর পরই আন্দোলনকারীরা ভারতের পার্লামেন্ট অভিমুখে লং মার্চের ডাক দেন।
নিউজ ডেস্ক : পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক...
নিউজ ডেস্ক : বকেয়া পাওনা শোধ না করায় তুরস্কের ইস্তাম্বুল বিম...
নিউজ ডেস্ক : ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি জানিয়েছেন...
নিউজ ডেস্ক : মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার মধ্যেই হরমুজ প্রণ...
নিউজ ডেস্কঃ জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা ইউএনএইচসিআর ...

মন্তব্য (০)