ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্ক : সিঙ্গাপুরের মুসলিম অ্যাফেয়ার্স মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত মন্ত্রী ফয়সাল ইব্রাহিম অনলাইনে এক নারীর সঙ্গে ‘মিথস্ক্রিয়ায়’ জড়িয়ে পড়ার অভিযোগ মেনে নিয়ে আজ সোমবার পদত্যাগ করেছেন। দেশটির প্রধানমন্ত্রী লওরেন্স ওং এ তথ্য নিশ্চিত করেছে বলে জানানো হয়েছে আলজাজিরার প্রতিবেদনে।
এক বিবৃতিতে ওং লিখেছেন, ‘তাদের বেশিরভাগ মিথস্ক্রিয়া বা যোগাযোগ হতো অনলাইনে; প্রায়ই বিভিন্ন সরকারি অনুষ্ঠানের ফাঁকে তারা সাক্ষাৎও করতেন।’
উভয়পক্ষই একে অন্যের বিরুদ্ধে হয়রানির অভিযোগ তুলেছে এবং পুলিশ বিষয়টি তদন্ত করছে বলেও উল্লেখ করেছেন তিনি। তবে দুপক্ষের কেউ কোনো ফৌজদারি অপরাধ করেনি এবং কোনো ফৌজদারি ব্যবস্থা নেওয়া হবে না। তবে ফয়সালের আচরণ একজন রাজনৈতিক পদাধিকারী ও সংসদ সদস্যের কাছ থেকে প্রত্যাশিত মানের সঙ্গে সংগতিপূর্ণ ছিল কি না, তা একটি পৃথক প্রশ্ন বলে জানালেন দেশটির প্রধানমন্ত্রী।
ফয়সাল ২০০৬ সাল থেকে পার্লামেন্টের সদস্য। ২০২৫ সালে মুসলিম অ্যাফেয়ার্সের ভারপ্রাপ্ত মন্ত্রী হিসেবে নিয়োগ পান। তিনি এখন ক্ষমতাসীন ‘পিপলস অ্যাকশন পার্টি’ এবং মন্ত্রিসভার পদ, উভয় থেকেই পদত্যাগ করেছেন। প্রধানমন্ত্রীর ওয়েবসাইটে প্রকাশিত তার পদত্যাগ পত্রে ফয়সাল লিখেছেন, ‘আমাদের মধ্যকার মেলামেশা বা যোগাযোগ এমন পর্যায়ে গড়াবে, এমনটা আমার উদ্দেশ্য ছিল না; পরিস্থিতি সামলানোর ক্ষেত্রে এবং শুরুর দিকেই সম্পর্কের স্পষ্ট সীমারেখা নির্ধারণ না করার বিষয়ে আমার বিচার-বিবেচনায় ভুল ছিল।’
সিঙ্গাপুরের দ্য পিপলস অ্যাকশন পার্টি প্রায় নিজেদের ‘সাদার থেকেও সাদা’ দাবি করে গর্ববোধ করে থাকে। তবে বর্তমান বছরগুলোই এ পার্টির একাধিক নেতা বিভিন্ন কেলেঙ্কারিতে জড়িয়ে পড়েছেন। দুর্নীতি এবং অবৈধভাবে অর্থ নেওয়ায় আইনের সাব্যস্ত হয়েছিলেন সিঙ্গাপুরের তৎকালীন পরিবহনমন্ত্রী শুভ্রামানিয়াম ঈশ্বরণ।
নিউজ ডেস্ক : পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক...
নিউজ ডেস্ক : বকেয়া পাওনা শোধ না করায় তুরস্কের ইস্তাম্বুল বিম...
নিউজ ডেস্ক : ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি জানিয়েছেন...
নিউজ ডেস্ক : মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার মধ্যেই হরমুজ প্রণ...
নিউজ ডেস্কঃ জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা ইউএনএইচসিআর ...

মন্তব্য (০)